শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নগ্ন হয়ে গাড়ি চালাতে গিয়ে আটক তরুণী! যা বলছে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ১:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে সম্পূর্ণ নগ্ন অবস্থায় বেপরোয়া গাড়ি চালানোর সময় ২২ বছর বয়সী এক তরুণীকে আটক করেছে পুলিশ। এ সময় তার গাড়ি থেকে একাধিক আগ্নেয়াস্ত্র, গাঁজা এবং অস্ত্র পরিবর্তনে ব্যবহৃত সন্দেহভাজন যন্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, আটক তরুণীর নাম ক্যাটলিন ম্যাক্সওয়েল। তিনি ২০১৭ সালের একটি ডজ চ্যালেঞ্জার গাড়ি চালাচ্ছিলেন। অস্বাভাবিকভাবে গাড়ি চালাতে দেখে পুলিশ তাকে থামায় এবং তল্লাশি চালায়।

তল্লাশিতে তার পায়ের কাছে একটি গ্লক পিস্তল, যাত্রীর আসন ও সেন্টার কনসোলের মাঝখানে আরেকটি গ্লক পিস্তল পাওয়া যায়। এছাড়া গাড়ির ডিকি থেকে আরও একটি গ্লক পিস্তল, দুটি এআর-১৫ রাইফেল, গাঁজা এবং অস্ত্রকে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে গুলি ছোড়ার উপযোগী করতে ব্যবহৃত সন্দেহভাজন রূপান্তর যন্ত্র উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, একটি রাইফেলে এমন একটি ‘সুইচ’ সংযুক্ত ছিল যা অস্ত্রটিকে স্বয়ংক্রিয়ভাবে গুলি ছোড়ার সক্ষমতা দিতে পারে।

এ ঘটনায় ম্যাক্সওয়েলের বিরুদ্ধে মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানোর পরীক্ষায় (ডিইউআই) অংশ নিতে অস্বীকৃতি, আগ্নেয়াস্ত্র বহনরত অবস্থায় মোটরযানে গাঁজা রাখা, বেপরোয়া গাড়ি চালানো এবং সিটবেল্ট না পরার অভিযোগ আনা হয়েছে। পরে তার বিরুদ্ধে পরিবর্তিত (মডিফাইড) আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগও যুক্ত করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে ম্যাক্সওয়েল জানান, তার ২৪ বছর বয়সী প্রেমিক শন কুলি একটি থ্রিডি (৩ডি) প্রিন্টার ব্যবহার করে অস্ত্রে সংযুক্ত করার জন্য ‘ফোর্সড রিসেট ট্রিগার’ বা ‘সুইচ’ তৈরি করতেন।

স্থানীয় পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে।

ভোরের আকাশ/এনএ

তরুন-তরুণীবাংলাদেশ পুলিশ

শেয়ার করুন: