শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হরমুজ প্রণালি অবরোধ বৈশ্বিক খাদ্য নিরাপত্তায় বড় ঝুঁকি : এফএও

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৯ জুন ২০২৬, ২:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালির অবরোধ আঞ্চলিক সংকটের চেয়েও বৈশ্বিক খাদ্য নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক কু দোংইউ। তিনি কৃষি ও বাণিজ্য পথ অবাধ রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। মঙ্গলবার (৯ জুন) তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রোমে এফএও কাউন্সিলের ১৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে কু দোংইউ বলেন, এই পরিস্থিতি বৈশ্বিক কৃষি-খাদ্য ব্যবস্থার দুর্বলতা প্রকাশ করছে, বিশেষ করে জ্বালানি, সার এবং খাদ্য উৎপাদনের উপকরণের ক্ষেত্রে।

তিনি বলেন, হরমুজ প্রণালি বন্ধ হওয়া শুধু আঞ্চলিক বিষয় নয়; এটি সরাসরি বৈশ্বিক খাদ্য নিরাপত্তার ঝুঁকি। বিশ্বের অপরিশোধিত তেল, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এবং সারের একটি বড় অংশ এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবহন করা হয়।

এফএও মহাপরিচালক আরও বলেন, কৃষি উপকরণের রপ্তানি নিষেধাজ্ঞা এড়িয়ে বাণিজ্য উন্মুক্ত রাখা, মানবিক খাদ্য করিডোর রক্ষা এবং বিকল্প সরবরাহ পথ তৈরি করা জরুরি।

তার মতে, খাদ্য সংকটের চেয়ে বেশি উদ্বেগ তৈরি করছে সার ও উৎপাদন উপকরণের সংকট। এতে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার কৃষকদের উৎপাদন ব্যয় বেড়ে যেতে পারে এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের চাপ সৃষ্টি হতে পারে।

আরও পড়ুন

সফটওয়্যার উন্নয়নে জোর দিচ্ছে অ্যাপল

এফএওর তথ্য অনুযায়ী, বৈশ্বিক সার বাণিজ্যের প্রায় ২০ থেকে ৩০ শতাংশ এবং বিপুল পরিমাণ জ্বালানি ও সালফারের চালান হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। ফলে এটি বৈশ্বিক খাদ্য উৎপাদন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ কৌশলগত পথ হিসেবে বিবেচিত।

তিনি আরও সতর্ক করেন, চলতি বছরের শেষ দিকে সম্ভাব্য এল নিনোসহ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব সংঘাত ও অর্থনৈতিক অস্থিরতাকে আরও বাড়িয়ে তুলতে পারে, যা ঝুঁকিপূর্ণ অঞ্চলে খাদ্য নিরাপত্তাহীনতা তীব্র করবে। সূত্র: আনাদোলু এজেন্সি

ভোরের আকাশ/সু.পা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা

শেয়ার করুন: