শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যেভাবেই হোক হরমুজ প্রণালী খোলা হবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি বলেছেন, 'যেভাবেই হোক, আমরা শিগগিরই হরমুজ প্রণালী খোলা, নিরাপদ ও মুক্ত করে দেব!' শুক্রবার (১৩ মার্চ) তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এই ঘোষণা করেছেন।

ট্রাম্প আশা প্রকাশ করেছেন, চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য যুদ্ধজাহাজ পাঠাবে এই গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে, যাতে ইরান আর এটি হুমকির উৎস করতে না পারে। তিনি আরও বলেন, বহু দেশ একসঙ্গে নৌপথে থাকবে যাতে এটি সবসময় খোলা এবং নিরাপদ থাকে।

এদিকে, ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র 'তীরের ওপর ব্যাপক বোমা হামলা চালাবে এবং ইরানের নৌকা ও জাহাজগুলোকে ক্রমাগত ধ্বংস করবে।' তিনি দাবি করেছেন, ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র ইরানের সামরিক ক্ষমতার ১০০% ধ্বংস করেছে। তবে সতর্ক করে বলেছেন, ইরান এখনও ড্রোন, মাইন ও নিকট দূরত্বের ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারবে।

এই দাবি খণ্ডন করেছেন ইরানের জেনেভায় প্রতিনিধি আলি বহরানি। তিনি বলেন, ট্রাম্পের বক্তব্য 'বানোয়াট, মিথ্যা এবং ভিত্তিহীন'—ইরানের সামরিক সক্ষমতা ধ্বংসের কোনো প্রমাণ নেই।

ভোরের আকাশ/এসএইচ

ট্রাম্প

শেয়ার করুন: