শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সৌদি-বাহরাইনকে সংযোগকারী ‘কিং ফাহাদ’ সেতু বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৭ এপ্রিল ২০২৬, ১:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের হামলার আশঙ্কায় সৌদি আরব ও বাহরাইনকে সংযুক্ত করা গুরুত্বপূর্ণ সেতু ‘কিং ফাহাদ কজওয়ে’ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। 

মঙ্গলবার (৭ এপ্রিল) সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায় ‘বাদশা ফাহাদ কসওয়ে’ নামের ব্রিজটিতে যান চলাচল অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ থাকবে। এক্ষেত্রে সৌদির পূর্বাঞ্চলে ইরানের কথা উল্লেখ করা হয়েছে।

২৫ কিলোমিটার দীর্ঘ এ ব্রিজটি সৌদির সঙ্গে দ্বীপরাষ্ট্র বাহরাইনকে যুক্ত করার একমাত্র রাস্তা। এখান দিয়ে প্রতিদিন শত শত যানবাহন সৌদি থেকে বাহরাইন এবং বাহরাইন থেকে সৌদিতে আসে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ব্রিজ ও বিদ্যুৎ অবকাঠামোতে হামলার হুমকি দেওয়ার পর সৌদি ও বাহরাইন তাদের গুরুত্বপূর্ণ ব্রিজটি বন্ধ করে দিলো।

ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টার মধ্যে ইরানকে তাদের সঙ্গে চুক্তি এবং হরমুজ প্রণালি খুলে দিতে হবে। নয়ত ইরানের বিদ্যুৎ অবকাঠামো ও ব্রিজ লক্ষ্য করে হামলা চালানো হবে। তিনি বলেছেন, ইরানিদের এসব অবকাঠামো নিশ্চিহ্ন করে দেবেন।

এর জবাবে ইরান বলেছে, তাদের বিদ্যুৎকেন্দ্র ও ব্রিজে কোনো হামলা হলে বিধ্বংসী পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর জবাবে উপসাগরীয় আরব দেশগুলোতে থাকা মার্কিন অবকাঠামো লক্ষ্য করে হামলা শুরু করে ইরান। ফলে যুদ্ধের শুরু থেকেই আরব দেশগুলোকে এটির আগুনে পুড়তে হচ্ছে।

উপসাগরীয় দেশগুলো ইরানের হামলার জবাবে এখনো সরাসরি কোনো ব্যবস্থা নেয়নি। তবে খবর বেরিয়েছে, হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্র যদি ব্যবস্থা নেয় তাহলে এতে যুক্ত হবে সংযুক্ত আরব আমিরাত। সূত্র: আলজাজিরা

ভোরের আকাশ/এসএইচ

সৌদি-বাহরাইনকিং ফাহাদ

শেয়ার করুন: