শিরোনাম
৩০ নভেম্বরের পর কলকাতা-শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টারে আবেদন না করার অনুরোধতুরস্কে ১০ হাজার রোহিঙ্গা পুনর্বাসন করতে চায় মালয়েশিয়াপোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সিপিডির প্রস্তাবে বিজিএমইএর আপত্তি১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রীগোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান: আইজিপিকক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যুআন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমারপুত্রসন্তানের মা হলেন সামান্থা৩০ নভেম্বরের পর কলকাতা-শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টারে আবেদন না করার অনুরোধতুরস্কে ১০ হাজার রোহিঙ্গা পুনর্বাসন করতে চায় মালয়েশিয়াপোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সিপিডির প্রস্তাবে বিজিএমইএর আপত্তি১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রীগোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান: আইজিপিকক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যুআন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমারপুত্রসন্তানের মা হলেন সামান্থা

মধ্যপ্রাচ্যে নতুন নিরাপত্তা কাঠামো নিয়ে জার্মানি-কাতারের আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মধ্যপ্রাচ্যে নতুন নিরাপত্তা কাঠামো নিয়ে জার্মানি-কাতারের আলোচনা
মধ্যপ্রাচ্যে নতুন নিরাপত্তা কাঠামো নিয়ে জার্মানি-কাতারের আলোচনা

মধ্যপ্রাচ্যে নতুন আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ে তোলার প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। শুক্রবার (২০ নভেম্বর) বার্লিনে দুই নেতার বৈঠকে এ ছাড়া ইরানকে ঘিরে চলমান সংঘাত নিরসনের কূটনৈতিক উদ্যোগ এবং হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।

জার্মানির ভিলা বর্সিগে সামরিক মর্যাদায় কাতারের আমিরকে স্বাগত জানান স্টাইনমায়ার। পরে দুই নেতা একান্ত বৈঠক করেন। এরপর দুই দেশের প্রতিনিধিদলের অংশগ্রহণে আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়, দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, ইরান-সংশ্লিষ্ট সংঘাত অবসানে কূটনৈতিক প্রচেষ্টা এবং হরমুজ প্রণালির পরিস্থিতি আলোচনায় গুরুত্ব পেয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘দুই রাষ্ট্রপ্রধান মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেছেন। ইরানের অযৌক্তিক হামলার মুখে কাতারের প্রতি জার্মানির সংহতির কথা জানিয়েছেন ফেডারেল প্রেসিডেন্ট।’

এতে আরও বলা হয়, সংঘাতের অবসান এবং হরমুজ প্রণালিতে অবরোধ তুলে নেওয়ার উপায় নিয়ে তারা আলোচনা করেছেন। পাশাপাশি সংলাপ, পারস্পরিক আস্থা তৈরি এবং মধ্যপ্রাচ্যে নতুন আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ে তোলার মধ্য ও দীর্ঘমেয়াদি সম্ভাবনা নিয়েও কথা বলেছেন।

বৈঠকে স্টাইনমায়ার কাতারের আমিরের কাছে ‘মধ্যপ্রাচ্য নিরাপত্তা ও সহযোগিতা সম্মেলন’ আয়োজনের ধারণা তুলে ধরেন। এ প্রস্তাব নিয়ে আরও মতবিনিময় চালিয়ে যেতে দুই নেতা সম্মত হয়েছেন বলে যৌথ বিবৃতিতে জানানো হয়।

এ সময় শেখ তামিম আগামী ৫ ও ৬ ডিসেম্বর কাতারে অনুষ্ঠেয় দোহা ফোরামে অংশ নেওয়ার জন্য স্টাইনমায়ারকে আমন্ত্রণ জানান। সেখানে মধ্যপ্রাচ্যের সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে প্রস্তাবটি নিয়ে আলোচনার সুযোগ থাকবে।

বৈঠকে জার্মানি ও কাতারের অংশীদারত্ব আরও জোরদার করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন দুই নেতা।

যৌথ বিবৃতিতে বলা হয়, ‘কাতার ও জার্মানির মধ্যে অভিন্ন অর্থনৈতিক ও নিরাপত্তাসংশ্লিষ্ট স্বার্থ রয়েছে। আন্তর্জাতিক আইন এবং শান্তিপূর্ণ উপায়ে সংঘাত নিরসনের প্রতিশ্রুতিও দুই দেশকে একসূত্রে যুক্ত করেছে।’

২০১০ সালের পর এই প্রথম কোনো কাতারি আমির জার্মানি সফর করলেন। ওই বছর শেখ তামিমের প্রয়াত বাবা শেখ হামাদ বিন খলিফা আল থানি দেশটি সফর করেছিলেন।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: