শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দক্ষিণ কোরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, চার নৌ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩০ মে ২০২৫, ২:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দক্ষিণ কোরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, চার নৌ সদস্য নিহত
দক্ষিণ কোরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, চার নৌ সদস্য নিহত

দক্ষিণ কোরিয়ায় নৌবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বিমানে থাকা সব আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ মে) দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর পোহাংয়ের এক পাহাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইয়োনহাপ নিউজ জানায়, দুর্ঘটনায় নৌবাহিনীর চার সদস্য—দুই কমিশন্ড অফিসার ও দুই নন-কমিশন্ড অফিসার নিহত হয়েছেন। স্থানীয় সময় দুপুর ১টা ৪৯ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। মাত্র ছয় মিনিট আগে, দুপুর ১টা ৪৩ মিনিটে, বিমানটি পোহাংয়ের একটি নৌঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল।

নৌবাহিনী জানায়, বিমানটি ছিল পি-৩ মেরিটাইম প্যাট্রোল মডেলের, যা সাবমেরিন অনুসন্ধান ও নজরদারির জন্য ব্যবহৃত হয়। সাধারণত এই বিমানগুলো দক্ষিণের জেজু দ্বীপের নৌ-ইউনিটে অবস্থান করে, তবে প্রশিক্ষণের জন্য সেটি পোহাংয়ে আনা হয়েছিল।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানানো হয়েছে, দুর্ঘটনার সময় পাহাড় থেকে ধোঁয়া উঠতে দেখা যায় এবং বিকট শব্দে বিস্ফোরণের আওয়াজ শোনা যায়।

নৌবাহিনী আরও জানায়, দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয় এবং বিমানে থাকা চার আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো তাদের নাম-পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

ঘটনার তদন্তে ইতোমধ্যে একটি বিশেষ তদন্ত ইউনিট গঠন করা হয়েছে এবং সাময়িকভাবে সব পি-৩ মেরিটাইম প্যাট্রোল বিমান পরিচালনা স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী বর্তমানে ১৬টি পি-৩ সিরিজের বিমান পরিচালনা করে। এর মধ্যে আটটি পি-৩সি ১৯৯৫ সালে যুক্ত হয়, এবং বাকি আটটি বিমান কোরিয়া অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের মাধ্যমে উন্নত সংস্করণ হিসেবে সংযুক্ত হয়। বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল এই নতুন সংস্করণগুলোর একটি।

এটি নৌবাহিনীর পি-৩ সিরিজের বিমানের প্রথম দুর্ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। দুর্ঘটনায় কোনো বেসামরিক হতাহতের খবর পাওয়া যায়নি।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: