শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাশিয়া সফরে গিয়ে ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাব দিয়েছেন সিআইএ প্রধান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ৫:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইউক্রেন যুদ্ধের অবসানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাব দিয়েছেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক জন র‌্যাটক্লিফ। মস্কোয় গোপন সফরের সময় তিনি এ প্রস্তাব দেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

বিষয়টি সম্পর্কে অবগত কয়েকটি সূত্রের বরাত দিয়ে অ্যাক্সিওস জানায়, চলমান ইউক্রেন সংঘাতের সমাধানের পথ খুঁজতেই ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাব দেন র‌্যাটক্লিফ।

গত ২৫ আগস্ট কোনো পূর্বঘোষণা ছাড়াই মস্কো সফর করেন সিআইএ পরিচালক। পরদিন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ দুই দেশের গোয়েন্দা সংস্থার মধ্যে যোগাযোগের বিষয়টি নিশ্চিত করেন। তবে তিনি বলেন, পুতিনের সঙ্গে র‌্যাটক্লিফের কোনো বৈঠক হয়নি।

পেসকভ বলেন, ‘অবশ্যই প্রেসিডেন্ট পুতিনকে সব বিষয়ে তাৎক্ষণিকভাবে অবহিত করা হয়।’ তিনি দুই দেশের গোয়েন্দা সংস্থার যোগাযোগকে ‘ইতিবাচক ঘটনা’ হিসেবে উল্লেখ করলেও বৈঠক সম্পর্কে বিস্তারিত জানাননি।

পরে রাশিয়ার পররাষ্ট্র গোয়েন্দা সংস্থার (এসভিআর) প্রধান সের্গেই নারিশকিনও র‌্যাটক্লিফের সঙ্গে বৈঠকের কথা নিশ্চিত করেন। তিনি বলেন, মস্কোয় তাদের আলোচনায় গোয়েন্দা সংক্রান্ত বিভিন্ন বিষয় উঠে এসেছে।

অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, র‌্যাটক্লিফ রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) পরিচালক আলেকজান্ডার বোর্টনিকভের সঙ্গেও বৈঠক করেছেন।

মস্কোয় আলোচনার বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে অবহিত করেন মার্কিন কর্মকর্তারা। একই সঙ্গে ট্রাম্প-পুতিন-জেলেনস্কির সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠকের পরিকল্পনাও তাকে জানানো হয়।

মার্কিন কর্মকর্তারা জেলেনস্কিকে জানান, র‌্যাটক্লিফ রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা পুনরায় শুরুর সম্ভাবনা নিয়েও আলোচনা করেছেন বলে অ্যাক্সিওস জানিয়েছে।

এর আগে গত সপ্তাহে র‌্যাটক্লিফের মস্কো সফরকে ‘আধা-নিয়মিত’ সফর হিসেবে বর্ণনা করেছিলেন ট্রাম্প। টক শো উপস্থাপক গ্লেন বেক তাকে প্রশ্ন করেছিলেন, পুতিন ন্যাটোর প্রতিক্রিয়া যাচাই করতে চাইছেন কি না এবং র‌্যাটক্লিফ রাশিয়ার সঙ্গে ইরানবিষয়ক মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করেছেন কি না।

জবাবে ট্রাম্প বলেন, উপরের কোনোটিই নয়।

র‌্যাটক্লিফের এই সফর ২০২১ সালের নভেম্বরের পর কোনো সিআইএ পরিচালকের প্রথম মস্কো সফর। সর্বশেষ ওই সময় সিআইএ পরিচালক উইলিয়াম বার্নস রাশিয়া সফর করেছিলেন।

আরও পড়ুন

শক্ত অবস্থানে রয়েছে ইরানি নৌবাহিনী

সিআইএ ও এসভিআর প্রধানদের সর্বশেষ প্রকাশ্যে জানা মুখোমুখি বৈঠক হয়েছিল ২০২২ সালের নভেম্বরে তুরস্কের রাজধানী আঙ্কারায়। সে সময় বার্নস ও নারিশকিনের বৈঠকে পারমাণবিক সংঘাতের ঝুঁকি এবং আটক মার্কিন নাগরিকদের বিষয় নিয়ে আলোচনা হয়েছিল।

র‌্যাটক্লিফ ও নারিশকিনের সর্বশেষ প্রকাশ্যে জানা যোগাযোগ হয়েছিল ২০২৫ সালের মার্চে ফোনালাপের মাধ্যমে। ওই সময় দুই পক্ষ আন্তর্জাতিক স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদার, পাশাপাশি মস্কো-ওয়াশিংটনের উত্তেজনা কমাতে যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে সম্মত হয়েছিল বলে জানিয়েছিল এসভিআর।

ভোরের আকাশ/এম
 

শেয়ার করুন: