শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

করাচিতে ছয় দিনে ৩২টি ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৮ জুন ২০২৫, ১১:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
করাচিতে ছয় দিনে ৩২টি ভূমিকম্প
করাচিতে ছয় দিনে ৩২টি ভূমিকম্প

পাকিস্তানের বাণিজ্যিক নগরী করাচিতে গত ৬ দিনে অন্তত ৩২টি মৃদু ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।

দেশটির প্রধান আবহাওয়াবিদ আমির হায়দার লাঘারি জানিয়েছেন, ১ থেকে ৬ জুনের মধ্যে এসব কম্পনের মাত্রা ছিল ১.৫ থেকে ৩.৬ রিখটার স্কেলের মধ্যে।

জিও নিউজ-এর প্রতিবেদনে বলা হয়েছে, শহরের কাইদাবাদ, গাডাপ, মালির, ডিএইচএ ও করাঙ্গি এলাকায় ভূকম্পনগুলো সবচেয়ে বেশি অনুভূত হয়েছে। সর্বশেষ কম্পনটি রেকর্ড করা হয় শুক্রবার সকাল ৮টা ৩২ মিনিটে, যার মাত্রা ছিল ১.৫। ভূকম্পনের গভীরতা ছিল ২ কিলোমিটার থেকে ১৮৮ কিলোমিটার পর্যন্ত।

লাঘারি জানান, করাচির লান্ধি ফল্ট লাইন দীর্ঘ কয়েক দশক পর আবার সক্রিয় হয়েছে। তবে এটি এখন ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার প্রক্রিয়ায় রয়েছে। তিনি বলেন, এ ধরনের ছোট ভূকম্পনগুলো সাধারণত শক্তি প্রশমন করে, যা ভবিষ্যতে বড় ভূমিকম্পের সম্ভাবনা কমিয়ে দেয়।

আবহাওয়াবিদ আরও বলেন, ফল্ট লাইনের ওপর নির্মিত ভবনগুলো যেন অন্তত ৬ মাত্রার ভূমিকম্প সহনীয় হয়—এ বিষয়টি মাথায় রেখে ভবন নির্মাণ করা উচিত। ইতোমধ্যে কিছু ভবনে ফাটল দেখা দেওয়ার পেছনে কাঠামোগত ত্রুটি থাকতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

ভোরের আকাশ।।হ.র

ভূমিধসে নিহতভূমিকম্পপাকিস্তান

শেয়ার করুন: