শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইমরান খানকে তলব, শিবলি ফারাজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ২:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইমরান খানকে তলব, শিবলি ফারাজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
ইমরান খানকে তলব, শিবলি ফারাজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ইসলামাবাদ পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা এবং সিনেটের বিরোধীদলীয় নেতা শিবলি ফারাজের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে লাহোরের একটি আদালত। একই মামলায় পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আদালতে হাজির হওয়ার জন্য তলব করা হয়েছে।

২০২৩ সালের মার্চে তোশাখানা মামলার শুনানিতে অনুপস্থিত থাকা ইমরান খানকে গ্রেপ্তার করতে ইসলামাবাদ পুলিশ যখন লাহোরের জামান পার্কে যায়, তখন পুলিশের ওপর হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, ইমরান খান, শিবলি ফারাজ ও প্রায় ১৫০ জন পিটিআই কর্মী এ সময় পুলিশকে বাধা দেন, হেনস্তা করেন এবং প্রাণনাশের হুমকি দেন।

ঘটনার পর ইসলামাবাদ সেক্রেটারিয়েট থানার ওসি নাদিম তাহির বাদী হয়ে একটি এফআইআর দায়ের করেন। মামলার শুনানি গতকাল শুক্রবার লাহোরের বিচারিক ম্যাজিস্ট্রেট সোহেল রফিকের আদালতে অনুষ্ঠিত হয়। তিনি শিবলি ফারাজের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং আদিয়ালা কারাগার কর্তৃপক্ষকে নির্দেশ দেন, যেন বর্তমানে কারাবন্দি ইমরান খানকে আগামী ৩০ জুলাই আদালতে হাজির করা হয়।

ঘটনার দিন শিবলি ফারাজ পুলিশের কাছে দাবি করেছিলেন, ইমরান খান বাসায় নেই। তবে পরে দেখা যায়, সেদিনই নিজ বাসা থেকে ইমরান খান সমর্থকদের উদ্দেশে ভাষণ দিয়েছিলেন। এ নিয়ে পুলিশ অভিযোগ করে, শিবলি ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দিয়ে আইন প্রয়োগকারীদের কাজে বাধা দিয়েছেন।

এদিকে ৯ মে’র সহিংসতা-সংক্রান্ত মামলায় লাহোর ও সারগোধার সন্ত্রাসবিরোধী আদালত ইতোমধ্যেই একাধিক পিটিআই নেতাকে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড দিয়েছে। অন্যদিকে, ‘ফাইনাল কল’ আন্দোলনে অংশগ্রহণের অভিযোগে ইসলামাবাদের একটি আদালত গত বৃহস্পতিবার পিটিআইয়ের ১৩ কর্মীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন।

তথ্যসূত্র: দ্য ডন

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: