১০০ যুদ্ধবিমান দিয়ে হুথিদের ওপর হামলা সৌদি জোটের

ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের দমনে ১০০টিরও বেশি যুদ্ধবিমান নিয়ে একযোগে বড় ধরনের বিমান হামলা শুরু করেছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। সোমবার (৫ অক্টোবর) ভোরে শুরু হওয়া এই অভিযানের নাম দেওয়া হয়েছে 'অপারেশন ডন অব ইয়েমেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জেনারেল আল-মালকি জানান, আজকের হামলায় হুথিদের ৩২৪টি ‘উচ্চ গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু’ ধ্বংস করা হয়েছে। কৌশলগত আন্তর্জাতিক জলপথ বাব আল-মানদেব প্রণালি অতিক্রমকারী জাহাজগুলোর নিরাপত্তার স্বার্থে বিমান জোটের পক্ষ থেকে আকাশপথে সুরক্ষা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।
জোটের মুখপাত্র আরও বলেন, ইয়েমেনের সরকারি বাহিনীকে ‘দিনরাত ২৪ ঘণ্টা’ আকাশপথে সব ধরনের সামরিক সহায়তা দিচ্ছে সৌদি নেতৃত্বাধীন এই জোট।
এর আগে রবিবার ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও সৌদি সমর্থিত সরকার ইরান সমর্থিত হুথিদের দখলে থাকা দেশের সব এলাকা পুনরুদ্ধারে বড় ধরনের সামরিক অভিযান শুরুর ঘোষণা দেয়। সরকারের সেই ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই জোট বাহিনীর এই ব্যাপক বিমান হামলার খবর এলো।
ভোরের আকাশ/আ.র