শিরোনাম
২০২৪ সালে তীব্র গরমে সময়ের আগে জন্মেছে ৫৫১৫ শিশুবিশ্ববাজারে তেলের দামে বড় পতনঢাকার সুইডেন দূতাবাসে শেনজেন ভিসার কার্যক্রম বন্ধ ঘোষণাজলবায়ু সম্মেলনে যোগ দিতে চলতি মাসেই তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রীঅটোগ্যাসের দামও বাড়লো, রাতেই কার্যকরশ্রমিকদের আন্দোলনে পরাজিত শক্তির উসকানি রয়েছে: রিজভী২ বাংলাদেশির শিরশ্ছেদ: এখনও সৌদির জবাবের অপেক্ষায় ঢাকা২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দাম২০২৪ সালে তীব্র গরমে সময়ের আগে জন্মেছে ৫৫১৫ শিশুবিশ্ববাজারে তেলের দামে বড় পতনঢাকার সুইডেন দূতাবাসে শেনজেন ভিসার কার্যক্রম বন্ধ ঘোষণাজলবায়ু সম্মেলনে যোগ দিতে চলতি মাসেই তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রীঅটোগ্যাসের দামও বাড়লো, রাতেই কার্যকরশ্রমিকদের আন্দোলনে পরাজিত শক্তির উসকানি রয়েছে: রিজভী২ বাংলাদেশির শিরশ্ছেদ: এখনও সৌদির জবাবের অপেক্ষায় ঢাকা২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দাম

ফ্লোরিডায় ‘ক্ষেপণাস্ত্রের মতো আছড়ে পড়ল’ জেট বিমান, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩ নভেম্বর ২০২৬, ২:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফ্লোরিডায় ‘ক্ষেপণাস্ত্রের মতো আছড়ে পড়ল’ জেট বিমান, নিহত ৯
ফ্লোরিডায় ‘ক্ষেপণাস্ত্রের মতো আছড়ে পড়ল’ জেট বিমান, নিহত ৯

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি ব্যক্তিগত জেট বিমান বিধ্বস্ত হয়ে বিমানে থাকা ৯ আরোহীর সবাই নিহত হয়েছেন। রবিবার (১ নভেম্বর) দুপুরে ফ্লোরিডার পাম বিচ কাউন্টির একটি ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সময় রোববার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে লিয়ারজেট সিক্সটি বিমানটি বিধ্বস্ত হয়, সামাজিক মাধ্যমে করা এক পোস্টে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি।

রয়টার্স জানিয়েছে, পোস্টে তিনি এই ঘটনাকে ‘ভয়াবহ শোচনীয় ঘটনা’ হিসেবে উল্লেখ করেছেন।

এক বিবৃতিতে এফএএ জানিয়েছে, বিমানটি টেক্সাসের অস্টিন-বার্গস্ট্রম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাহামাসের নর্থ এলুথেরা বিমানবন্দরে যাচ্ছিল। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড ঘটনাটি তদন্ত করছে।

ফ্লোরিডার পাম বিচ কাউন্টির আবাসিক এলাকা ক্রেস্টহেভেনের যেখানে বিমান বিধ্বস্তের ঘটনাটি ঘটেছে সেখান থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মার-এ-লাগো অবকাশযান কেন্দ্র।

দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ছবির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ক্রেস্টহেভেনের একটি রাস্তায় বড় একটি গর্তের মতো দেখা গেছে, সেখানে আগুন জ্বলছে আর বিধ্বস্ত বিমানটির ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে।

মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন ও ফ্লাইট বিশ্লেষণ থেকে ইঙ্গিত পাওয়া গেছে যে, বিধ্বস্ত হওয়ার আগে জেট বিমানটি প্রতি সেকেন্ডে কয়েকশ ফুট করে নিচে নেমে আসছিল।

সামাজিক মাধ্যমে আসা গাড়ির ড্যাশবোর্ডে লাগানোর ক্যামেরায় ধারণ করা একটি ভিডিওতে দুর্ঘটনার মুহূর্তটি দেখা গেছে। যাচাইহীন এই ভিডিওতে দেখা যায়, আবাসিক শহরতলীর রাস্তায় যানবাহন চলছে, এমন সময় হঠাৎ একটি বিমান প্রায় খাড়াভাবে মাটিতে আছড়ে পড়ে আর বিস্ফোরিত হয়ে বড় ধরনের অগ্নিগোলকের সৃষ্টি করে।

দুর্ঘটনার পর এক সংবাদ সম্মেলনে ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস বলেন, আপনি যখন ভিডিওটি দেখবেন, তখন একটি ধাক্কা খাবেন। যেন একটি ক্ষেপণাস্ত্র এসে আছড়ে পড়ল আর একটি ব্যাপক বিস্ফোরণ ঘটল, ধ্বংসাবশেষ সবদিকে ছড়িয়ে পড়ল।

জেটটিতে কারা ছিলেন সেটি এখনও স্পষ্ট হয়নি। ডিস্যান্টিস বলেছেন, এখন পর্যন্ত মাটিতে থাকা কোনো ব্যক্তির নিহত বা আহত হওয়ার কোনো খবর আমাদের কাছে নেই।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: