শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রী

তৃণমূল ছাড়লেন তিন সাবেক রাজ্যসভা সদস্য, যোগ দিলেন বিজেপিতে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ১:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের (টিএমসি) তিন সাবেক রাজ্যসভা সদস্য সুস্মিতা দেব, সুখেন্দু শেখর রায় ও প্রকাশ চিক বরাইক আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন। 

বৃহস্পতিবার (১০ জুলাই) কলকাতার সল্টলেকে বিজেপির পশ্চিমবঙ্গ সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তারা দলে যোগ দেন।

অনুষ্ঠানে বিজেপির পশ্চিমবঙ্গ সভাপতি সমীক ভট্টাচার্য তিন নেতাকে দলে স্বাগত জানান। তাদের শূন্য হওয়া রাজ্যসভার তিনটি আসনে আগামী ২৪ জুলাই উপনির্বাচন অনুষ্ঠিত হবে। রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে, বিজেপির প্রার্থী হিসেবে তারা আবারও রাজ্যসভায় ফিরতে পারেন।

তবে এ বিষয়ে সমীক ভট্টাচার্য সরাসরি কিছু না বলে জানান, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তিনি বলেন, দুর্নীতি বা জনগণের ওপর নির্যাতনের সঙ্গে জড়িত নন—এমন নেতাদের জন্য বিজেপির দরজা খোলা রয়েছে।

দলে যোগ দিয়ে সুস্মিতা দেব তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, তৃণমূলে যোগ দেওয়ার পর দলটির দুর্নীতির ব্যাপ্তি সম্পর্কে উপলব্ধি হয়েছে এবং তিনি কখনও দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন না।

উল্লেখ্য, গত মাসে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর সুস্মিতা দেব, সুখেন্দু শেখর রায় ও প্রকাশ চিক বরাইক রাজ্যসভার সদস্যপদ এবং দলীয় পদ ছেড়ে দেন। তাদের শূন্য হওয়া আসনগুলোতে আগামী ২৪ জুলাই উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

ভোরের আকাশ/এনএ

বিজেপি

শেয়ার করুন: