শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‘প্রজেক্ট ফ্রিডম’ সাময়িক স্থগিতের ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১০ মে ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান আলোচনায় অগ্রগতির কথা উল্লেখ করে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণে পরিচালিত মার্কিন সামরিক অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি বলেছেন, মার্কিন নৌ অবরোধ পুরোপুরি কার্যকর থাকবে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, পাকিস্তানসহ কয়েকটি দেশের অনুরোধ এবং ইরানের সঙ্গে পূর্ণাঙ্গ ও চূড়ান্ত চুক্তির পথে উল্লেখযোগ্য অগ্রগতি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি দাবি করেন, ইরানের বিরুদ্ধে অভিযানে যুক্তরাষ্ট্র বড় সামরিক সাফল্য অর্জন করেছে। একই সঙ্গে সম্ভাব্য চুক্তি চূড়ান্ত ও স্বাক্ষরের সুযোগ তৈরি হয়েছে কি না, তা যাচাই করতেই স্বল্প সময়ের জন্য ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত রাখা হচ্ছে।

অবরোধ ব্যবস্থা আগের মতোই বহাল থাকবে। প্রয়োজন হলে তাৎক্ষণিকভাবে অভিযান পুনরায় শুরু করা হবে বলেও জানান ট্রাম্প।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, বিমান প্রতিরক্ষা ও বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালায়।

আরও পড়ুন

‘ডাবল স্ট্যান্ড নিয়ে শরিয়াহ আইন বাস্তবায়নের পক্ষে আমরা নই’

পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শর্তসাপেক্ষে দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। পরে ২১ এপ্রিল ট্রাম্প সেই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন, যাতে আলোচনার মাধ্যমে দীর্ঘমেয়াদি সমাধানে পৌঁছানো সম্ভব হয়।

সূত্র: আল-জাজিরা। 

ভোরের আকাশ/এনএস

প্রজেক্ট ফ্রিডমহরমুজ প্রণালী

শেয়ার করুন: