শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফিলিস্তিনি রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়: সৌদি পররাষ্ট্রমন্ত্রীর স্পষ্ট বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ১:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফিলিস্তিনি রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়: সৌদি পররাষ্ট্রমন্ত্রীর স্পষ্ট বার্তা
ফিলিস্তিনি রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়: সৌদি পররাষ্ট্রমন্ত্রীর স্পষ্ট বার্তা

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আবারও স্পষ্ট করে বলেছেন, “ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই কেবল এই অঞ্চলে টেকসই শান্তি সম্ভব।”

মঙ্গলবার দ্য টাইমস অব ইসরায়েল–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত জাতিসংঘের এক সম্মেলনের ফাঁকে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রিন্স ফয়সাল বলেন, “এটি আমাদের সেই একই দৃঢ় অবস্থান, যা এক বছর আগে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানও প্রকাশ করেছিলেন। আমরা বিশ্বাস করি, একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা এবং ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত করলেই কেবল সত্যিকার শান্তি ও সংহতি অর্জন সম্ভব।”

তিনি আরও জানান, রিয়াদ ও প্যারিস যৌথভাবে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে জোরালো প্রচারণা চালিয়ে যাচ্ছে।

তবে ইসরায়েলের বর্তমান সরকার ভিন্ন অবস্থানে রয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন প্রশাসন দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের ধারণা প্রত্যাখ্যান করে আসছে। বরং তারা আন্তর্জাতিক বিরোধিতা উপেক্ষা করে পশ্চিম তীরের একাধিক অংশ নিজেদের সঙ্গে সংযুক্ত করার পদক্ষেপ নিয়েছে—যা ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের অংশ হওয়ার কথা।

এদিকে, গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় আরও ৮০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এছাড়া মানবিক বিপর্যয় আরও গভীরতর হয়েছে। অনাহারে নতুন করে প্রাণ হারিয়েছেন ১৪ জন, যাদের মধ্যে দুজন শিশু। এ নিয়ে অপুষ্টিজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৭ জনে, যার মধ্যে ৮৮ জনই শিশু।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের ভাষ্যমতে, বাস্তব প্রাণহানির সংখ্যা আরও বেশি হতে পারে। কারণ, অনেক আহত ও নিহত ব্যক্তিকে এখনো হাসপাতালে পৌঁছানো সম্ভব হয়নি। পাশাপাশি ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা বহু মানুষের অবস্থাও এখনো অজানা।

এই পরিস্থিতিতে সৌদি আরবের অবস্থান নতুন করে আলোচনায় এসেছে, যেখানে শান্তির পূর্বশর্ত হিসেবে তারা স্পষ্টভাবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি সামনে এনেছে।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: