শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

লাগেজে লুকিয়ে পালালেন ফ্রান্সের এক কয়েদি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
লাগেজে লুকিয়ে পালালেন ফ্রান্সের এক কয়েদি
লাগেজে লুকিয়ে পালালেন ফ্রান্সের এক কয়েদি

ফ্রান্সের একটি কারাগার থেকে ব্যাগে লুকিয়ে পালিয়েছেন এক বন্দি। অভিনব এই পলায়নের ঘটনা ঘটেছে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় লিওঁ-কর্বা কারাগারে, যেখানে এক মুক্তিপ্রাপ্ত বন্দির লাগেজে লুকিয়ে বেরিয়ে যান ওই কয়েদি।

রবিবার (১৩ জুলাই) বিবিসি ও ফরাসি সম্প্রচারমাধ্যম বিএফএমটিভি এ খবর নিশ্চিত করেছে।

কারা কর্তৃপক্ষ এএফপিকে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, "তিনি মুক্তিপ্রাপ্ত আরেক বন্দির সুযোগ কাজে লাগিয়েছেন এবং তার লাগেজে লুকিয়ে কারাগার থেকে বেরিয়ে যান।"

ফরাসি গণমাধ্যমগুলো জানিয়েছে, পলায়নকারী কয়েদি একাধিক মামলায় দণ্ডপ্রাপ্ত ছিলেন এবং একটি সংঘবদ্ধ অপরাধচক্রের সঙ্গে সম্পৃক্ত একটি মামলায় তদন্তাধীন ছিলেন। তার বিরুদ্ধে 'সংগঠিত চক্রের সদস্য হিসেবে পলায়ন' ও 'অপরাধমূলক ষড়যন্ত্রে অংশগ্রহণ' অভিযোগে বিচারিক তদন্ত শুরু করা হয়েছে।

কারাগারটির অতিরিক্ত জনসংখ্যা নিয়ে আগে থেকেই উদ্বেগ ছিল। লিওঁ বার অ্যাসোসিয়েশন সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২৫ সালের ১ মে পর্যন্ত লিওঁ-কর্বা কারাগারে বন্দির সংখ্যা ছিল প্রায় ১,২০০ জন, যেখানে এর ধারণক্ষমতা মাত্র ৬৭৮ জন।

কারা ব্যবস্থাপনায় এমন দুর্বলতা এবং অতিরিক্ত চাপ পলায়নের ঘটনায় বড় ভূমিকা রেখেছে বলে ধারণা করছে স্থানীয় প্রশাসন।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: