শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

তুরস্কের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৭ জুলাই ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

তুরস্কের ওপর জারি থাকা মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে আঙ্কারার কাছে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করা হবে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার তুরস্কে আয়োজিত পশ্চিমা সামরিক জোট ন্যাটোর শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে বৈঠকের আগে ওই ঘোষণা দিয়েছেন ট্রাম্প।

কাউন্টারিং আমেরিকাস অ্যাডভারসারিজ থ্রু স্যাংশনস অ্যাক্টের আওতায় তুরস্কের ওপর আরোপিত নিষেধাজ্ঞার বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘‘আমরা এসব নিষেধাজ্ঞা তুলে নিতে যাচ্ছি।’’

২০২০ সালে রাশিয়ার তৈরি এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনায় তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ওয়াশিংটন। ওই সময় এফ-৩৫ যুদ্ধবিমান কর্মসূচি থেকেও আঙ্কারাকে বাদ দেওয়া হয়েছিল। তবে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে অন্যায্য এবং অবৈধ বলে আখ্যায়িত করেছিল তুরস্ক।

মঙ্গলবার এই বিষয়ে অবগত দুটি সূত্র বলেছে, আঙ্কারা সফরে ট্রাম্প এফ-৩৫ বিক্রির সম্ভাবনার পক্ষে নিজের সমর্থন ব্যক্ত করতে পারেন বলে প্রত্যাশা করা হচ্ছে। যদিও যুক্তরাষ্ট্রের আইনি ও কংগ্রেসের বাধা এখনও পুরোপুরি নিষ্পত্তি হয়নি।

আরও পড়ুন

নবাগত সিনিয়র জেলা ও দায়রা জজকে উষ্ণ সংবর্ধনায় বরণ করলো কুমিল্লা আইনজীবী সমিতি

ট্রাম্প বলেছেন, এটি এমন এক সিদ্ধান্ত; যা আমরা নিতে যাচ্ছি। আঙ্কারায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়েও আলোচনা করবেন বলে জানিয়েছেন তিনি।

সূত্র: রয়টার্স।

ভোরের আকাশ/এনএস

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পএফ-৩৫ যুদ্ধবিমানতুরস্কবিক্রির ঘোষণা

শেয়ার করুন: