শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফ্লোটিলা কর্মীদের নিয়ে ভিডিও বিতর্কে ইসরায়েলী মন্ত্রীকে ফ্রান্সের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৪ মে ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইসরায়েলের কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভিরকে ফরাসি ভূখণ্ডে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ফ্রান্স। গাজাগামী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার আন্দোলনকর্মীদের উপহাস করে সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর আল জাজিরার।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো বলেন, “আজ থেকে ইতামার বেন গভিরের ফরাসি ভূখণ্ডে প্রবেশ নিষিদ্ধ করা হলো।” তিনি জানান, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ফরাসি ও ইউরোপীয় নাগরিকদের প্রতি বেন গভিরের ‘নিন্দনীয় আচরণের’ জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বেন গভির সামাজিক মাধ্যমে এমন একটি ভিডিও পোস্ট করেন, যেখানে দেখা যায় আশদোদ বন্দরে ফ্লোটিলার আন্দোলনকারীরা চোখ ও হাত বাঁধা অবস্থায় মেঝেতে হাঁটু গেড়ে বসে আছেন। ভিডিওতে বেন গভিরকে উল্লাস প্রকাশ করতেও দেখা যায়।

চলতি সপ্তাহে ইসরায়েলি নৌবাহিনী সাইপ্রাস উপকূলের আন্তর্জাতিক জলসীমায় ফ্লোটিলার জাহাজগুলো আটক করে এবং প্রায় ৪৩০ জন অংশগ্রহণকারীকে আটক করে বলে অভিযোগ ওঠে। বৃহস্পতিবার শত শত কর্মীকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন

কিয়েভে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া

কর্মীদের মেঝেতে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার দৃশ্য প্রকাশের পর ইতালি, ফ্রান্স, নেদারল্যান্ডস, কানাডা ও স্পেনসহ কয়েকটি দেশ ইসরায়েলি রাষ্ট্রদূতদের তলব করে। দেশগুলো এই ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ উল্লেখ করে মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানিয়েছে।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বারো বলেন, “ফরাসি নাগরিকদের এভাবে হুমকি, ভয়ভীতি প্রদর্শন বা সহিংসতার শিকার হওয়া আমরা মেনে নিতে পারি না।” তিনি আরও বলেন, ইসরায়েলের অনেক সরকারি ও রাজনৈতিক ব্যক্তিত্বও এই কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন।

ভোরের আকাশ/সু.পা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা

শেয়ার করুন: