শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নেতানিয়াহুই এখন আসল সমস্যা: ডেনিশ প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ১০:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
নেতানিয়াহুই এখন আসল সমস্যা: ডেনিশ প্রধানমন্ত্রী
নেতানিয়াহুই এখন আসল সমস্যা: ডেনিশ প্রধানমন্ত্রী

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেই এক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছেন। গাজা যুদ্ধ বন্ধে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর জন্য তিনি উদ্যোগ নেবেন বলেও জানান। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সভাপতি দেশ হিসেবে তিনি এ সুযোগ কাজে লাগাতে চান।

ডেনিশ দৈনিক জিল্যান্ডস-পোস্টেনকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্রেডেরিকসেন বলেন, “ইসরায়েলি সরকার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। নেতানিয়াহু এখন নিজেই একটি সমস্যা।”

গাজার ভয়াবহ মানবিক পরিস্থিতি এবং পশ্চিম তীরে নতুন বসতি স্থাপন প্রকল্পের সমালোচনা করে তিনি আরও বলেন, “আমরা এমন একটি দেশ যারা ইসরায়েলের ওপর চাপ বাড়াতে চাই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখনো ইইউ সদস্য রাষ্ট্রগুলোর সমর্থন পাইনি।”

ফ্রেডেরিকসেন জানান, তিনি বাণিজ্য ও গবেষণায় নিষেধাজ্ঞা, বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে পদক্ষেপ, এমনকি মন্ত্রী ও সমগ্র ইসরায়েলের বিরুদ্ধেও রাজনৈতিক চাপ ও নতুন নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করছেন।

তিনি বলেন, “আমরা আগে থেকে কিছুই উড়িয়ে দিচ্ছি না। যেমন রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার সময় আমরা সেগুলো এমনভাবে তৈরি করেছি যাতে সর্বাধিক প্রভাব ফেলে। তবে এ ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হচ্ছে ইইউর সদস্য দেশগুলোর সমর্থন।”

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: