শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিঙ্গাপুরের বিমানবন্দরে দোকান চুরির অভিযোগে ভারতীয় নাগরিক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ১:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিঙ্গাপুরের বিমানবন্দরে দোকান চুরির অভিযোগে ভারতীয় নাগরিক গ্রেপ্তার
সিঙ্গাপুরের বিমানবন্দরে দোকান চুরির অভিযোগে ভারতীয় নাগরিক গ্রেপ্তার

সিঙ্গাপুরের জুয়েল চাঙ্গি বিমানবন্দরের বিভিন্ন দোকান থেকে মূল্যবান পণ্য চুরির অভিযোগে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। বৃহস্পতিবার এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

৩৮ বছর বয়সী ওই ব্যক্তি বিমানবন্দরের ১৪টি দোকান থেকে মোট ৫,১৩৬ সিঙ্গাপুরি ডলার (প্রায় সাড়ে তিন লাখ ভারতীয় রুপি) মূল্যের পারফিউম, প্রসাধনী ও ব্যাগসহ বিভিন্ন সামগ্রী চুরি করেন বলে জানায় পুলিশ। চুরির পর তিনি কোনো বাধা ছাড়াই বিমানে ওঠে দেশ ত্যাগ করেন।

তবে ১ জুন তিনি আবার সিঙ্গাপুরে প্রবেশ করলে, ট্রানজিট অবস্থায় চাঙ্গি বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

একটি দোকান থেকে ব্যাগ হারিয়ে যাওয়ার পর বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ চোরের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়।

গ্রেপ্তারের সময় ওই ভারতীয় নাগরিকের কাছ থেকে চুরি হওয়া সামগ্রী উদ্ধার করা হয়েছে। আগামী ২৫ জুলাই তার বিরুদ্ধে চুরি ও সম্পত্তির জালিয়াতির অভিযোগ আনা হবে বলে জানানো হয়েছে।

সিঙ্গাপুর পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, “অপরাধীরা যদি ভাবেন দ্রুত ফ্লাইটে উঠে পালিয়ে যেতে পারবেন, তা ভুল ধারণা। দোকানে চুরি প্রতিরোধে আমাদের অংশীদারদের সঙ্গে আমরা ঘনিষ্ঠভাবে কাজ করে যাব।”

প্রসঙ্গত, এর আগেও এ বছরের শুরুতে চাঙ্গি বিমানবন্দরের পাঁচটি দোকান থেকে ১,৮০০ সিঙ্গাপুরি ডলার মূল্যের পণ্য চুরির ঘটনায় আরেক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছিল।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: