শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাশিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ১১ জন নিহত, আহত ১৩০

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ২:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাশিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ১১ জন নিহত, আহত ১৩০
রাশিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ১১ জন নিহত, আহত ১৩০

রাশিয়ার রিয়াজান অঞ্চলে একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত এবং ১৩০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৫ আগস্ট) এ ঘটনা ঘটে। পরদিন শনিবার হতাহতের এ তথ্য নিশ্চিত করেছে রাশিয়ার জরুরি মন্ত্রণালয়। খবর রয়টার্সের।

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, মস্কো থেকে প্রায় ৩২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বিস্ফোরণস্থলে উদ্ধার তৎপরতা চলছে। ধ্বংসস্তূপের নিচে আরও হতাহত থাকার আশঙ্কা করা হচ্ছে।

রিয়াজান অঞ্চলের গভর্নর পাভেল মালকভ জানিয়েছেন, কারখানার একটি কর্মশালায় আগুন লাগার পর এ বিস্ফোরণ ঘটে। তবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। কারখানাটিতে কী উৎপাদন করা হতো সেটিও স্পষ্ট নয়।

স্থানীয় কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, মজুত করা বারুদে আগুন ধরে বিস্ফোরণ ঘটতে পারে। তবে এ বিষয়ে কোনো নির্ভরযোগ্য সূত্র পাওয়া যায়নি। এর আগে ইউক্রেনীয় ড্রোন রিয়াজান অঞ্চলে সামরিক ও অর্থনৈতিক স্থাপনায় হামলা চালিয়েছিল।

এদিকে ইউক্রেনে নতুন করে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, শুক্রবার রাত থেকে শনিবার (১৬ আগস্ট) ভোর পর্যন্ত সুমি, ডোনেটস্ক, চেরনিহিভ ও ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে ৮৫টি আক্রমণাত্মক ড্রোন এবং একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এর মধ্যে বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো ৬১টি ড্রোন ভূপাতিত করেছে।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: