শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

স্বর্ণের সন্ধানে অবৈধ অনুপ্রবেশ, খনিধসে ২৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৫ মে ২০২৬, ১০:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মধ্য আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায় একটি অবৈধ স্বর্ণখনিতে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (২৫ মে) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যাঙ্গোলার উত্তর-পশ্চিমাঞ্চলীয় বেঙ্গো প্রদেশের একটি অবৈধ স্বর্ণখনিতে এ ভূমিধসের ঘটনা ঘটে। এটি দেশটির সাম্প্রতিক সময়ের সবচেয়ে প্রাণঘাতী অবৈধ খনিদুর্ঘটনাগুলোর একটি।

প্রাদেশিক সিভিল প্রোটেকশন ও ফায়ার সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনাস্থল থেকে চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ইতোমধ্যে উদ্ধার অভিযান শেষ হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় নিহত শ্রমিকদের বয়স ১৬ থেকে ৩৫ বছরের মধ্যে ছিল।

আরও পড়ুন

৩৭% কারখানার শ্রমিকদের ঈদ বোনাস এখনো বাকি

রয়টার্স জানিয়েছে, অ্যাঙ্গোলায় অবৈধ খনন কার্যক্রম ঐতিহাসিকভাবে মূলত হীরা শিল্পের সঙ্গে জড়িত ছিল। তবে খনিজ খাতকে বৈচিত্র্যময় করার সরকারি উদ্যোগের ফলে এখন সোনাসহ অন্যান্য ধাতুর ক্ষুদ্র ও অনানুষ্ঠানিক খনন ব্যাপকভাবে বেড়ে গেছে।

বিশ্বের অন্যতম বড় হীরা উৎপাদনকারী দেশ অ্যাঙ্গোলা বর্তমানে তামা ও সোনার মতো ধাতু খাতে গুরুত্ব বাড়াচ্ছে। কারণ আন্তর্জাতিক বাজারে হীরার দাম কমছে এবং কৃত্রিম হীরার ব্যবহার বাড়ছে।

ভোরের আকাশ/এনএস

খনিধসস্বর্ণখনি

শেয়ার করুন: