শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইরানে নতুন করে হামলার নির্দেশ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৯ জুলাই ২০২৬, ৪:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের ওপর নতুন করে হামলা শুরু করেছে মার্কিন সামরিক বাহিনী। হামলার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড।

বিবৃতিতে বলা হয়েছে, কমান্ডার ইন চিফের (প্রেসিডেন্টের) নির্দেশে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের অবাধ যাতায়াত নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের হুমকি রুখে দিতে ইরানে অতিরিক্ত হামলা শুরু করেছে মার্কিন বাহিনী।

এতে আরও বলা হয়েছে, মূলত এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথে বেসামরিক জাহাজ ও নাবিকদের ওপর সাম্প্রতিক অন্যায় আগ্রাসনের জন্য ইরানকে জবাবদিহিতার আওতায় আনতেই এই পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন

ইরানের হামলায় আঞ্চলিক শান্তি বিঘ্নিত হচ্ছে: জিসিসি

বন্দর আব্বাস, সিরিকের পাশাপাশি কোনারাক এবং চাবাহারের কাছাকাছিও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে ইরানি বার্তাসংস্থা মেহের নিউজ।

এরআগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরানের বিরুদ্ধে নতুন করে শক্তিশালী হামলা চালানো হবে। সূত্র: আলজাজিরা

ভোরের আকাশ/এম

ট্রাম্প

শেয়ার করুন: