ইরানের সঙ্গে চুক্তি হতে পারে আজই: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে চুক্তি আজই হতে পারে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মার্কিন ও ইরানি আলোচকদের কাছে থেকে একটি বেশ জোরাল প্রস্তাব এসেছে বলেও জানান তিনি।
এর আগে রুবিও বলেছিলেন, ট্রাম্প কোনো বাজে চুক্তি করবেন না।
‘দেখুন, প্রেসিডেন্ট ট্রাম্প কোনো বাজে চুক্তি করবেন না। ইরানের পারমাণবিক হুমকির বিষয়ে তাঁর চেয়ে বেশি কাজ কেউ করেননি। আমাদের সবারই আত্মবিশ্বাসী হওয়া উচিত যে, হয় আমরা একটি ভালো সমঝোতায় পৌঁছাব, অথবা বিকল্প উপায়ে বিষয়টি মোকাবিলা করা। তবে আমরা চাই একটি ভালো চুক্তির মধ্যে দিয়েই ব্যাপারটি শেষ হোক’ – বলেছেন রুবিও।
এদিকে, ইরান পারমাণবিক অস্ত্রের পথে হাঁটছে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এই সংঘাতকে জিইয়ে রেখে ইসরায়েলে বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার ‘বৃহত্তর ইসরায়েল’ গঠনের চেষ্টা করছে বলে অভিযোগ তাঁর।
পাকিস্তান থেকে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, ওয়াশিংটন-তেহরান পরবর্তী বৈঠক দ্রুতই অনুষ্ঠিত হবে।
ভোরের আকাশ/এনএস