এ সরকারের বিদায়ের পর গণতন্ত্র পুনরুদ্ধারের কাজ শুরু হবে: রাহুল গান্ধী

ভারতের ক্ষমতাসীন নরেন্দ্র মোদি সরকারের তীব্র সমালোচনা করে দেশটির লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী একটি কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ভারতের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং মোদি সরকারের বিদায়ের পরই দেশে পুনরায় গণতন্ত্র পুনরুদ্ধারের কাজ শুরু হবে।
শনিবার (১০ অক্টোবর) সকালে এক্সে দেওয়া পোস্টে রাহুল গান্ধী লেখেন, ‘জ্ঞানেশ কুমারকে বিদায় নিতে হবে। এ সরকারকেও বিদায় নিতে হবে। এর পরই গণতন্ত্র পুনরুদ্ধারের কাজ শুরু হবে।’
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এই কর্মসূচিকে কেন্দ্র করে রাহুল গান্ধীর এমন বক্তব্য সামনে এলো।
ভোরের আকাশ/আ.র