শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৭ জুলাই ২০২৬, ৭:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের ৭০ জনেরও বেশি সংসদ সদস্য। ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর সুপরিকল্পিত নির্যাতনের অভিযোগের ভিত্তিতে এ প্রস্তাব তোলেন তারা।

সোমবার (৬ জুলাই) মিডল ইস্ট আই প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, গত সপ্তাহে বিভিন্ন দলের অন্তত ৭১ জন এমপি ও লর্ডস সদস্য যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপারের কাছে এ বিষয়ে একটি চিঠি পাঠান।

চিঠিতে বলা হয়, ফিলিস্তিনি বেসামরিকদের ওপর যে নির্যাতন চলছে, তার দায় ইসরায়েল সরকারের ওপর বর্তায়। এর নেতৃত্বে আছেন দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এই উদ্যোগের নেতৃত্ব দেন লেবার পার্টির এমপি নিল ডানকান-জর্ডান। চিঠিতে ক্ষমতাসীন লেবার পার্টির ৩০ জন এমপি এবং সাতজন লর্ডস সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা স্বাক্ষর করেছেন।

এমপিরা যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, ফিলিস্তিনি বন্দিদের প্রতি আচরণ নিয়ে ‘দায়মুক্তির অবসান’ ঘটাতে নেতানিয়াহু এবং ইসরায়েলের বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হোক।

চিঠিতে জাতিসংঘের একটি প্রতিবেদনও উদ্ধৃত করা হয়। সেখানে বলা হয়েছে, ফিলিস্তিনি নারী, পুরুষ ও শিশুদের বিরুদ্ধে নির্যাতন এখন একটি ‘প্রাতিষ্ঠানিক ব্যবস্থার অংশ’ হয়ে দাঁড়িয়েছে।

ভোরের আকাশ/এম

যুক্তরাজ্য

শেয়ার করুন: