শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সরাসরি বৈঠকে বসেছে সিরিয়া ও ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৮ মে ২০২৫, ১১:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সরাসরি বৈঠকে বসেছে সিরিয়া ও ইসরায়েল
সরাসরি বৈঠকে বসেছে সিরিয়া ও ইসরায়েল

দীর্ঘ শত্রুতা ও সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে সাম্প্রতিক সময়ে সরাসরি বৈঠকে বসেছে সিরিয়া ও ইসরায়েল। উত্তেজনা প্রশমিত করা ও সম্ভাব্য সংঘাত এড়াতে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। বিষয়টির সঙ্গে সম্পৃক্ত পাঁচটি সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার (২৮ মে) এ প্রতিবেদন প্রকাশ করে রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাত করার পর ডিসেম্বর থেকেই নেপথ্যে আলোচনা শুরু করে সিরিয়া ও ইসরায়েল। আলোচনায় মধ্যস্থতার দায়িত্ব পালন করছে সংযুক্ত আরব আমিরাত।

এদিকে, যুক্তরাষ্ট্রও দামেস্কের নতুন ইসলামপন্থী নেতৃত্বকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে উৎসাহিত করছে। মার্কিন এই কূটনৈতিক চেষ্টার প্রেক্ষিতে ইসরায়েলও সিরিয়ায় তাদের বিমান হামলা কমিয়ে এনেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।

সিরিয়ান এবং পশ্চিমা দুই ধরনের সূত্র জানিয়েছে, আসাদ সরকারের পতনের পর সীমান্তবর্তী গোলান মালভূমির কুনেইত্রা প্রদেশে গভর্নর হিসেবে নিযুক্ত করা হয় জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা আহমেদ আল-দালাতিকে। সম্প্রতি তাকে দক্ষিণাঞ্চলীয় সুইদা প্রদেশেও নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে, যেখানে ড্রুজ সংখ্যালঘুদের বসবাস।

এ বিষয়ে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সিরিয়ার কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য না করলেও, সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা চলতি মাসের শুরুতে এই বৈঠকের কথা স্বীকার করেছেন। তিনি জানান, উত্তেজনা হ্রাস ও শান্তিপূর্ণ সহাবস্থানের লক্ষ্যে এই সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

দীর্ঘ সময়ের বৈরিতা, গোলান মালভূমি ইস্যু এবং আঞ্চলিক নিরাপত্তার প্রশ্নে এ বৈঠক মধ্যপ্রাচ্য রাজনীতিতে নতুন মোড় আনতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: