শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

৮৮ চেকপোস্টে ঘেরা জেরুজালেম: ফিলিস্তিনির চলাচল বাধাপ্রাপ্ত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ২:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
৮৮ চেকপোস্টে ঘেরা জেরুজালেম: ফিলিস্তিনির চলাচল বাধাপ্রাপ্ত
৮৮ চেকপোস্টে ঘেরা জেরুজালেম: ফিলিস্তিনির চলাচল বাধাপ্রাপ্ত

ফিলিস্তিনের পূর্ব জেরুজালেমে সামরিক চেকপোস্ট ও লোহার গেট বসিয়ে শহরটিকে ঘিরে ফেলেছে ইসরায়েল। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এক বিবৃতিতে অভিযোগ করেছেন, ইতিমধ্যেই শহরের ভিতরে ও আশপাশে ৮৮টি ব্যারিয়ার স্থাপন করা হয়েছে, যা সাধারণ নিরাপত্তা ব্যবস্থা নয়, বরং সুপরিকল্পিত দমননীতির অংশ।

জেরুজালেম গভর্নরের দপ্তর জানিয়েছে, এসব অবকাঠামোর উদ্দেশ্য হলো শহরটিকে ফিলিস্তিনি এলাকা থেকে বিচ্ছিন্ন করা এবং বাসিন্দাদের ওপর বৈষম্যমূলক নিয়ন্ত্রণ চাপানো। সর্বশেষ চেকপোস্ট বসানো হয়েছে উত্তর-পূর্ব জেরুজালেমের মিখমাস ও আল রাম এবং পূর্বাঞ্চলের আল আইজারিয়া এলাকায়।

ফিলিস্তিনি কোলোনাইজেশন অ্যান্ড ওয়াল রেজিস্ট্যান্স কমিশনের তথ্য অনুযায়ী, পশ্চিম তীরে স্থায়ী চেকপোস্টের সংখ্যা এখন ৯০৪। এর মধ্যে শুধুমাত্র জেরুজালেম ও আশপাশের গ্রামগুলোতেই রয়েছে অন্তত ৮৮টি চেকপোস্ট। ফিলিস্তিনি পক্ষ অভিযোগ করেছেন, এই চেকপোস্টগুলো মানুষের চলাচলের স্বাধীনতা সীমিত করছে।

এই পরিস্থিতিতে ফিলিস্তিনি কর্তৃপক্ষ জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কাছে জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। তারা বলেছে, আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং জাতিসংঘের প্রাসঙ্গিক প্রস্তাব অনুযায়ী ইসরায়েলকে দমননীতি অবিলম্বে বন্ধ করতে বাধ্য করতে হবে।

ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে দাবি করে আসছে। ১৯৬৭ সালে ইসরায়েলের দখল এবং ১৯৮০ সালে একতরফা সংযুক্তিকরণকে জাতিসংঘ অবৈধ হিসেবে ঘোষণা করেছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

ভোরের আকাশ // হ.র

জেরুজালেমফিলিস্তিন-ইসরায়েল সংঘাত

শেয়ার করুন: