শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত নিহত ৩, নিখোঁজ ২০ পর্বতারোহী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৮ মে ২০২৬, ২:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত নিহত ৩,  নিখোঁজ ২০ পর্বতারোহী
ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত নিহত ৩, নিখোঁজ ২০ পর্বতারোহী

ইন্দোনেশিয়ার মাউন্ট ডুকোনো আগ্নেয়গিরির ভয়াবহ অগ্ন্যুৎপাতে তিনজন নিহত হয়েছেন এবং নিখোঁজ হয়েছেন অন্তত ২০ জন পর্বতারোহী। তাদের উদ্ধারে এখনো অভিযান চালাচ্ছে দেশটির উদ্ধারকারী দল। ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি ও ভূতাত্ত্বিক ঝুঁকি প্রশমন কেন্দ্র জানিয়েছে, শুক্রবার (৮ মে) সকাল ৭টা ৪১ মিনিটে স্থানীয় সময় আগ্নেয়গিরিটিতে অগ্ন্যুৎপাত শুরু হয়। এতে প্রায় ১০ কিলোমিটার উচ্চতায় ছাইয়ের বিশাল কুণ্ডলি আকাশে ছড়িয়ে পড়ে।

বিস্ফোরণের সময় শক্তিশালী গর্জনধ্বনি শোনা যায় বলে জানিয়েছে স্থানীয়রা। উদ্ধার সংস্থার প্রধান ইওয়ান রামদানি জানান, নিখোঁজদের সন্ধানে পুলিশসহ কয়েক ডজন উদ্ধারকর্মী কাজ করছে। নিখোঁজদের মধ্যে নয়জন সিঙ্গাপুরের নাগরিক রয়েছেন বলেও তিনি নিশ্চিত করেছেন।

উত্তর হালমাহেরার পুলিশ প্রধান এরলিখসন পাসারিবু জানান, নিহত তিনজনের মধ্যে দুইজন বিদেশি নাগরিক।

বিজ্ঞানীদের সতর্কতার পর গত ১৭ এপ্রিল থেকেই আগ্নেয়গিরির আশপাশের এলাকা পর্যটকদের জন্য বন্ধ রাখা হয়েছিল। এরপরও কিছু পর্বতারোহী সেখানে অবস্থান করছিলেন বলে ধারণা করা হচ্ছে।

কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মূল সক্রিয় কেন্দ্র মালুপাং ওয়ারিরাং ক্রেটার থেকে অন্তত ৪ কিলোমিটার দূরে থাকার নির্দেশ দিয়েছে।

সরকারি আগ্নেয়গিরি সংস্থা জানিয়েছে, ছাইয়ের মেঘ উত্তর দিকে ছড়িয়ে পড়ছে। এতে তোবেলো শহরের বাসিন্দাদের আগ্নেয় ছাই পড়ার বিষয়ে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে লাভা প্রবাহ ও পাথর ছিটকে পড়ার ঝুঁকি নিয়েও সতর্কতা জারি করা হয়েছে। সূত্র: আল-জাজিরা

মাউন্ট ডুকোনো বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি হিসেবে পরিচিত। মার্চ মাস থেকে এখন পর্যন্ত এখানে প্রায় ২০০ বার অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ভোরের আকাশ/সু.পা

আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত

শেয়ার করুন: