শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চীনে ভূমিধসে নিহত বেড়ে ৪১

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ৭:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চলতি মাসে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভয়াবহ ভূমিধসে আরও ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর ফলে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১ জনে দাঁড়িয়েছে। দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

গত ১৭ জুলাই চীনের চংকিং পৌরসভার পেংশুই কাউন্টিতে এ ভূমিধসের ঘটনা ঘটে। পাহাড়ধসের ফলে পাহাড়ের পাদদেশ ও নদীতীরবর্তী কয়েকটি আবাসিক ভবন মাটিচাপা পড়ে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, বিপুল পরিমাণ পাথর ও মাটি ধসে একটি আবাসিক ও বাণিজ্যিক সড়ক সম্পূর্ণ ঢেকে গেছে। ঘটনাস্থলে শত শত উদ্ধারকর্মী উদ্ধার অভিযান চালান।

আরও পড়ুন

ওয়াশিংটনে হেগসেথের সাথে বৈঠক করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু

ধ্বংসস্তূপে নিখোঁজ ৫০ জনের সন্ধানে তল্লাশি চালানোর সময় উদ্ধারকারীরা আগেই জানিয়েছিলেন, সেখানে জীবিত কাউকে পাওয়ার কোনো লক্ষণ নেই। গত শুক্রবার পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ১১ জন।

স্থানীয় কর্তৃপক্ষ মঙ্গলবার রাতে জানায়, ঘটনাস্থল থেকে উদ্ধার করা মরদেহ ও দেহাবশেষের ডিএনএ পরীক্ষা ও পরিচয় নিশ্চিত করার পর আরও ৩০ জনকে নিহত হিসেবে শনাক্ত করা হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে ৪১ জনে নদাঁড়িয়েছে। এর মাত্র দুই সপ্তাহ আগে উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশে আরেকটি ভূমিধসে ৩৩ জন মাটিচাপা পড়েন। ওই ঘটনায় অন্তত ২১ জনের মৃত্যু হয়। সূত্র: বাসস

ভোরের আকাশ/এম

চীনে ভূমিধস

শেয়ার করুন: