শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় ১৪ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় ১৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে শুক্রবার (১৮ জুলাই) মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের আল-বালাতা বাজার এলাকায় জানাজায় চালানো হামলায় আটজন নিহত হন। শনিবার (১৮ জুলাই) আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আল-বালাতা বাজার এলাকায় দিনের শুরুতে পৃথক এক হামলায় নিহত এক ফিলিস্তিনির জানাজা শুরুর অপেক্ষায় আহমদ ইয়াসিন মসজিদের বাইরে জড়ো হওয়া মুসল্লিদের লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। এ সময় ৮ জনের মৃত্যু হয়।

আরও পড়ুন

৮ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা

এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, মধ্য গাজায় একটি সন্ত্রাসী গোষ্ঠীর ওপর হামলা চালানো হয়েছে। এই হামলার ফলে বেশ কয়েকজন নিরীহ ব্যক্তি আহত হয়েছেন বলে যে অভিযোগ উঠেছে, সে বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী অবগত। হামলার ফলাফল পর্যালোচনাধীণ রয়েছে।

এদিকে হামলার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি সংগঠন হামাস। এক বিবৃতিতে সংগঠনটি অভিযোগ করে, যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও ইসরাইল ধারাবাহিকভাবে তা লঙ্ঘন করে বেসামরিক নাগরিকদের হত্যা ও আতঙ্ক সৃষ্টি করছে।

ভোরের আকাশ/ইউএম

গাজায় ইসরাইলি হামলা, নিহত

শেয়ার করুন: