শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

৫ সন্তানের মাকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৯ আগস্ট ২০২৬, ৭:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
৫ সন্তানের মাকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী
৫ সন্তানের মাকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী

ভারতের উত্তরপ্রদেশের সন্ত কবীরনগর জেলায় ২১ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে স্ত্রীকে তার প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়েছেন এক ব্যক্তি। শুধু বিয়েতে সম্মতি নয়, নিজে উপস্থিত থেকে অনুষ্ঠান সম্পন্ন করানোর পর নবদম্পতিকে বিদায়ও জানান তিনি। ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দেবরি গ্রামের বাসিন্দা ৪৫ বছর বয়সী বুদ্ধিরাম নিষাদ ও ৩৭ বছর বয়সী ফুলমতীর বিয়ে হয়েছিল প্রায় ২১ বছর আগে। তাদের সংসারে পাঁচ সন্তান রয়েছে, যার মধ্যে বড় ছেলের বয়স ১৮ বছর।

কয়েক মাস আগে ফুলমতীর সঙ্গে ২৬ বছর বয়সী অবধেশ নামে এক যুবকের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে স্বামী-স্ত্রীর মধ্যে নিয়মিত বিরোধ শুরু হয়। একপর্যায়ে ফুলমতী প্রেমিকের সঙ্গে বাড়ি ছেড়ে চলে যান। পরে পরিবারের সদস্যরা তাকে ফিরিয়ে আনলেও তিনি স্বামীর সঙ্গে সংসার করতে অস্বীকৃতি জানান এবং প্রেমিকের সঙ্গেই থাকতে চান বলে জানান।

পরিস্থিতি বিবেচনায় বুদ্ধিরাম স্ত্রীকে জোর করে আটকে না রেখে তার ইচ্ছাকেই প্রাধান্য দেওয়ার সিদ্ধান্ত নেন। এরপর আশরফপুর গ্রামের একটি শিবমন্দিরে স্থানীয়দের উপস্থিতিতে ফুলমতী ও অবধেশের বিয়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে বুদ্ধিরাম নিজেই স্ত্রীকে নতুন জীবনের জন্য বিদায় জানান।

বুদ্ধিরাম সংবাদমাধ্যমকে বলেন, “বাড়িতে প্রতিদিন অশান্তি চাই না। তাই যে মানুষের সঙ্গে সে থাকতে চেয়েছে, তার সঙ্গেই বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি। ফলে পুলিশও কোনো মামলা বা আইনি ব্যবস্থা নেয়নি।

ভোরের আকাশ/এনএ

 

একটি সন্তানস্বামী

শেয়ার করুন: