শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভারতে মন্দিরে পদপিষ্ট হয়ে ৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১ এপ্রিল ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতে মন্দিরে পূজা দিতে গিয়ে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে।এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ১২ জন। মঙ্গলবার (৩১ মার্চ) বিহারের নালন্দা জেলার বিখ্যাত শীতলা মন্দিরে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, প্রতি মঙ্গলবার নালন্দার এই শীতলা মন্দিরে কয়েক হাজার পুণ্যার্থী পূজা দিতে সমবেত হন। আজ ভোরের দিকে মন্দিরে মানুষের উপচে পড়া ভিড় ছিল। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের মধ্যে হঠাৎ কোনো একটি কারণে হুড়োহুড়ি ও বিশৃঙ্খলা শুরু হয়। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং ভিড়ের চাপে অনেকে পদপিষ্ট হন। এতে ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয় এবং আরও অনেকে গুরুতর আহত হন।

এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সম্রাট চৌধুরী। তিনি আহতদের দ্রুত সুচিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন এবং তাদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

বিহার সরকারের পক্ষ থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে মোট ৬ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এর মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর থেকে ৪ লাখ টাকা এবং মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ২ লাখ টাকা প্রদান করা হবে। বর্তমানে মন্দির প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জেলা প্রশাসন বিষয়টি তদন্ত করে দেখছে।  

ভোরের আকাশ/নি

ভারত

শেয়ার করুন: