শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ভাই অ্যান্ড্রু গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৫:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সরকারি দায়িত্ব পালনের সময়ে অসদাচরণের অভিযোগে যুক্তরাজ্যের সাবেক প্রিন্স এবং রাজা তৃতীয় চার্লসের ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসর কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল নরফোকের স্যান্ড্রিংহাম এলাকায় টেমস ভ্যালি পুলিশ তাকে আটক করে। বর্তমানে অ্যান্ড্রুকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং তদন্ত চলছে।

পুলিশ কর্মকর্তারা বার্কশায়ার ও নরফোকের একাধিক ঠিকানায় তল্লাশি চালাচ্ছে। টেমস ভ্যালি পুলিশ বলেছে, সতর্কতার সঙ্গে পুঙ্খানুপুঙ্খ মূল্যায়নের পর তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এখন তদন্ত শুরু হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রয়াত কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে বহু অভিযোগের মুখে পড়া সাবেক এই প্রিন্সকে এর আগে কখনও গ্রেপ্তার করা হয়নি।

অ্যান্ড্রু সবসময় এবং দৃঢ়ভাবে যে কোনও অনিয়মের অভিযোগ অস্বীকার করে আসছেন। তাকে কী ধরনের অসদাচরণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানায়নি পুলিশ।

এর আগে, টেমস ভ্যালি পুলিশ সাবেক এই প্রিন্সের বিরুদ্ধে গোপন তথ্য আদান-প্রদানের অভিযোগ মূল্যায়ন দেখা হচ্ছে বলে জানিয়েছিল। জেফ্রি এপস্টেইনের সঙ্গে তথ্য ভাগাভাগির বিষয়ে ওই অভিযোগ ওঠে অ্যান্ড্রুর বিরুদ্ধে।

৬৬ বছর বয়সী অ্যান্ড্রু জন্মদিনের দিন বৃহস্পতিবারেই তিনি গ্রেপ্তার হলেন। টেমস ভ্যালি পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, ‌‌“তদন্তের অংশ হিসেবে আমরা আজ (১৯/২) নরফোকে ৬০ এর কোঠার এক ব্যক্তিকে সরকারি দায়িত্ব পালনে অসদাচরণ করেছেন সন্দেহে গ্রেপ্তার করেছি।”

“সরকারি নির্দেশনা অনুযায়ী, গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম প্রকাশ করা হচ্ছে না। মামলাটি এখন সক্রিয় রয়েছে। তাই আদালত অবমাননার ঝুঁকি এড়াতে যেকোনও তথ্য প্রকাশের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত”, বলা হয়েছে বিবৃতিতে।

ভোরের আকাশ/এনএস

 

প্রিন্সরাজা-তৃতীয়-চার্লসগ্রেপ্তারযুক্তরাজ্য

শেয়ার করুন: