শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৫ মে ২০২৫, ১০:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র
সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র

সিরিয়ার ওপর দীর্ঘদিনের আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের এই পদক্ষেপকে দুই দেশের মধ্যকার সম্পর্ক পুনর্গঠনের ‘প্রথম ধাপ’ হিসেবে দেখা হচ্ছে।

চলতি মাসের শুরুতে প্রেসিডেন্ট ট্রাম্প এক ঘোষণায় সিরিয়ার ওপর আরোপিত কয়েকটি নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা জানান। এরপর সৌদি আরবের রিয়াদে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে তার একটি অপ্রত্যাশিত বৈঠক হয়।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে জানিয়েছেন, নিষেধাজ্ঞা শিথিল হওয়ার ফলে সিরিয়ায় বিদ্যুৎ, পানি, জ্বালানি ও পয়ঃনিষ্কাশন সেবা সহজে সরবরাহ করা সম্ভব হবে। পাশাপাশি মানবিক সহায়তা কার্যক্রমও আরও কার্যকরভাবে পরিচালনা করা যাবে।

তিনি আরও জানান, নতুন এই উদ্যোগের আওতায় সিরিয়ায় বিনিয়োগ, আর্থিক লেনদেন ও পেট্রোলিয়াম সংশ্লিষ্ট কার্যক্রমে কিছুটা শিথিলতা আনা হয়েছে। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ সিরিয়ার সঙ্গে একটি নতুন ধরণের সম্পর্ক গড়ার ইঙ্গিত বহন করছে।

এর আগে, গত ১৩ মে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন—সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনামলে আরোপিত নিষেধাজ্ঞাগুলো তিনি প্রত্যাহারের পরিকল্পনা করছেন। ওই সফরের সময় যুক্তরাষ্ট্র সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আল-শারাকে সন্ত্রাসী তালিকা থেকেও বাদ দেয়।

প্রসঙ্গত, ২০১১ সালে সিরিয়ায় শুরু হওয়া গৃহযুদ্ধে দেশটির অর্থনীতি ধ্বংস হয়ে পড়ে। একটি প্রতিবেদনে বলা হয়, সংঘাতের প্রথম আট বছরে দেশটির আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় ৪৪২ বিলিয়ন ডলার। এর ওপর যুক্ত হয় আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপ।

এদিকে, ইউরোপীয় ইউনিয়নও সম্প্রতি জানিয়েছে, তারা সিরিয়ার ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা বিবেচনা করছে। তবে রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়ার সঙ্গে সংশ্লিষ্ট লেনদেন এখনো নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।

ভোরের আকাশ//হ.র

ট্রাম্পের শুল্কনীতিডোনাল্ড ট্রাম্পসৌদি বাদশাহসিরিয়ামার্কিন যুক্তরাষ্ট্র

শেয়ার করুন: