শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, রেড অ্যালার্ট জারি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ১:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দিল্লি জুড়ে টানা দুই দিন ধরে প্রবল বৃষ্টিপাতের কারণে আবহাওয়া দপ্তর রেড অ্যালার্ট জারি করার পাশাপাশি শহরটির বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিমানবন্দর কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তির বরাতে এনডিটিভি নিউজের প্রতিবেদনে জানা গেছে, আবহাওয়া খারাপ থাকা সত্ত্বেও বর্তমানে দিল্লির বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।

ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) তাদের সকাল পৌনে সাতটার বার্তায় জানায়, দিল্লির সেন্ট্রাল, ইস্ট, নিউ দিল্লি, নর্থ, নর্থ ইস্ট, নর্থ ওয়েস্ট, শাহদারা, সাউথ, সাউথ ইস্ট, সাউথ ওয়েস্ট এবং ওয়েস্ট জেলাসহ বিভিন্ন এলাকায় ঘণ্টা তিনকের মধ্যে ভারী বর্ষণ, বজ্রপাত ও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

সোমবার দিল্লিতে অতি বৃষ্টির ফলে রাস্তার হাঁটুপানি ও যানজটে জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছিল। ওই দিন আবহাওয়ার অবনতির কারণে তিনটি আন্তর্জাতিক ফ্লাইটসহ মোট ১৫টি বিমান জয়পুর, চণ্ডীগড় ও লখনউতে ঘুরিয়ে দিতে হয়েছিল।

আরও পড়ুন

ঢাকার পানি সংকট নিরসনে ডেনমার্কের সহায়তা চান এলজিআরডি মন্ত্রী

আইএমডির বিজ্ঞানী ড. শশী কান্ত জানান, উত্তর দিক থেকে আসা শুষ্ক বাতাস এবং বঙ্গোপসাগরের লঘুচাপ থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ পুবালি বাতাসের মুখোমুখি সংঘর্ষের ফলেই এই টানা বৃষ্টির সৃষ্টি হয়েছে।

এদিকে বৃষ্টির কারণে প্রতিবেশী গুরগাঁওয়ের রাজীব চক, ইফকো চক, রেলওয়ে রোডসহ বিভিন্ন প্রধান সড়ক জলমগ্ন হয়ে পড়ায় স্থানীয় প্রশাসন সব স্কুল অনলাইনে পরিচালনা এবং অফিসগুলোকে কর্মীদের ঘরে বসে কাজ করার অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছে। সূত্র: এনডিটিভি

ভোরের আকাশ/ইউএম

ভারী বৃষ্টিপাতরেড অ্যালার্টদিল্লি

শেয়ার করুন: