শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

একদিনেই ২৭৪ আরোহীর মাউন্ট এভারেস্ট জয়

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২২ মে ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নেপাল হয়ে বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট জয় করেছেন রেকর্ডসংখ্যক ২৭৪ জন পর্বতারোহী। বুধবার (২০ মে) একদিনেই তারা চূড়ায় পৌঁছে নতুন ইতিহাস গড়েছেন। নেপালের পর্যটন বিভাগের কর্মকর্তা খিমলাল ঘটম্যান জানান, অনুকূল আবহাওয়ার সুযোগে ভোর ৩টা থেকে আরোহন শুরু হয় এবং প্রায় ১১ ঘণ্টা ধরে অভিযান চলে।

এর আগে ২০১৯ সালের ২২ মে নেপালের দক্ষিণ দিক দিয়ে ২২৩ জন আরোহী এভারেস্ট জয় করেছিলেন, যা এতদিন পর্যন্ত একদিনে সর্বোচ্চ আরোহনের রেকর্ড ছিল।

এ বছর এভারেস্টে আরোহণ মৌসুম কিছুটা দেরিতে শুরু হয়। কারণ, আরোহনের পথে বিশাল বরফখণ্ড জমে থাকায় পথ বন্ধ হয়ে গিয়েছিল। এছাড়া চীনের তিব্বত অংশের রুট এ বছর বিদেশিদের জন্য বন্ধ থাকায় সব চাপ পড়েছে নেপালের রুটে। ফলে এবার প্রায় ৫০০ বিদেশি আরোহীকে অনুমতি দেওয়া হয়েছে, যা এটিও একটি নতুন রেকর্ড।

তবে অতিরিক্ত ভিড় ও নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে তুষারঢাকা ঢালে দীর্ঘ লাইনে অপেক্ষমাণ পর্বতারোহীদের দেখা গেছে। বিশেষ করে ৮ হাজার মিটারের ওপরে অবস্থিত ‘ডেথ জোন’-এ ছিল সবচেয়ে বেশি ভিড়।

বিশেষজ্ঞদের মতে, এই উচ্চতায় বেশিরভাগ আরোহীকেই অতিরিক্ত অক্সিজেন ব্যবহার করতে হয় এবং সেখানে ২০ ঘণ্টার বেশি অবস্থান করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এদিকে অনুমতির ফি বাড়ানো হলেও এভারেস্টে আরোহণের আগ্রহ কমেনি। গত সেপ্টেম্বর থেকে এভারেস্টে ওঠার অনুমতির ফি ১১ হাজার ডলার থেকে বাড়িয়ে ১৫ হাজার ডলার করা হয়েছে।

অভিযান পরিচালনাকারীদের দাবি, পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা গেলে ভিড় বড় কোনো সমস্যা নয়।

আরও পড়ুন

পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খসড়া প্রকাশ

এবার অভিজ্ঞ ও নতুন—দুই ধরনের আরোহীরাই এভারেস্ট জয় করেছেন। এর মধ্যে নেপালের খ্যাতিমান গাইড কামি রিতা শেরপা ৩২তমবারের মতো এভারেস্ট জয় করে নিজেরই বিশ্বরেকর্ড ভেঙেছেন।

একই দিনে লাকপা শেরপা নামের এক নারী আরোহী ১১তমবার এভারেস্টে উঠে নারীদের মধ্যে নিজের রেকর্ড আরও বাড়িয়েছেন। সূত্র: বিবিসি

ভোরের আকাশ/সু.পা

মাউন্ট এভারেস্ট জয়

শেয়ার করুন: