শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নরওয়ের রাজকুমারীর ছেলের মামলার রায় ১৫ জুন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১১ মে ২০২৬, ৮:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নরওয়ের রাজকুমারী মেটে-মারিতের ছেলে মারিউস বর্গ হইবির মামলার রায় আগামী ১৫ জুন ঘোষণা করা হবে। ধর্ষণ ও সহিংসতার একাধিক অভিযোগে অভিযুক্ত মারিউস। ২৯ বছর বয়সী হইবি ২০০১ সালে যুবরাজ হাকনকে বিয়ে করার আগে মেটে-মারিতের পূর্ববর্তী সম্পর্কের সন্তান। তার বিরুদ্ধে চার নারীকে ধর্ষণসহ সহিংসতার ৪০টি অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগে সর্বোচ্চ ১৬ বছরের কারাদণ্ড হতে পারে।

সোমবার (১১ই মে) এই খবর জানিয়েছে অসলো আদালত। অসলো আদালত জানিয়েছে, ১৫ জুন স্থানীয় সময় সকাল ৮টা ৩০ মিনিটে রায় ঘোষণা করা হবে।

জানা গেছে, ৩ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত তার বিচার অনুষ্ঠিত হয়।

হইবি নরওয়ের রাজপরিবারের আনুষ্ঠানিক সদস্য নন । তিনি সবচেয়ে গুরুতর অভিযোগগুলো অস্বীকার করেছেন। এর মধ্যে রয়েছে- ঘুমিয়ে থাকা বা অচেতন অবস্থায় নারীদের ধর্ষণ এবং সাবেক প্রেমিকার ওপর পারিবারিক সহিংসতা চালানোর অভিযোগ।

অভিযোগপক্ষ হইবির সাত বছর সাত মাসের কারাদণ্ড দাবি করেছে।

অন্যদিকে প্রতিরক্ষা আইনজীবীরা ধর্ষণের অভিযোগ থেকে তাকে খালাস দেওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি যেসব অপরাধ তিনি স্বীকার করেছেন, যেমন কয়েকটি শারীরিক হামলা, মাদক পরিবহন এবং হুমকি প্রদান, সেগুলোর জন্য ১৮ মাসের সাজা যথেষ্ট বলে দাবি করেছেন।

তথ্য: বাসস। 

ভোরের আকাশ/মেদ্র 
 

 

নারীর প্রতি সহিংসতানরওয়েছেলের কারাদণ্ডধর্ষণ মামলা

শেয়ার করুন: