শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাজা থেকে ফিরে মানসিক অবসাদে আত্মহত্যা, আরও এক ইসরায়েলি সেনার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১ আগস্ট ২০২৫, ৩:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজা থেকে ফিরে মানসিক অবসাদে আত্মহত্যা, আরও এক ইসরায়েলি সেনার মৃত্যু
গাজা থেকে ফিরে মানসিক অবসাদে আত্মহত্যা, আরও এক ইসরায়েলি সেনার মৃত্যু

গাজা থেকে ফিরে চরম মানসিক অবসাদে ভুগে আত্মহত্যা করেছেন দখলদার ইসরায়েলের আরও এক সেনা। ২৪ বছর বয়সী রই ওয়াসারেস্টেন নামের এই সেনা ইসরায়েলি সেনাবাহিনীর ৪০১তম সাঁজোয়া ব্রিগেডের সদস্য ছিলেন। বুধবার (৩০ জুলাই) তিনি আত্মহত্যা করেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

প্রতিবেদনে বলা হয়, গাজা যুদ্ধে অংশ নিয়ে ৩০০ দিনেরও বেশি সময় রিজার্ভ ডিউটি পালন করেন রই ওয়াসারেস্টেন। তিনি আহত ও নিহত ইসরায়েলি সেনাদের সরিয়ে নেওয়ার কাজে নিয়োজিত ছিলেন। গত মে মাসে তার দায়িত্ব শেষ হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে প্রথমে জানানো হয়েছিল, আত্মহত্যার সময় তিনি সক্রিয় দায়িত্বে ছিলেন না—এ কারণে তাকে বেসামরিকভাবে সমাহিত করা হবে। তবে ব্যাপক সমালোচনার মুখে পরে সিদ্ধান্ত পরিবর্তন করে সামরিক মর্যাদায় শেষকৃত্যের আয়োজন করা হয়।

রইয়ের মা সংবাদমাধ্যমকে বলেন, “৭ অক্টোবরের পর থেকে সে প্রায়ই গোলাগুলির মধ্যে পড়ে মরদেহ উদ্ধারের কাজ করত। সে নিজের ট্যাংক ছেড়ে অন্য সেনাদের অপহরণ ঠেকিয়েছে, এমনকি শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হওয়া সেনাদের উদ্ধারের কাজও করেছে। এসব দৃশ্য তার মানসিক স্বাস্থ্যে গভীর প্রভাব ফেলেছিল। বাড়ি ফেরার পরেও সে মানসিকভাবে শান্ত হতে পারেনি। দুঃস্বপ্নগুলো তাকে তাড়া করে ফিরত।”

টাইমস অব ইসরায়েলের তথ্যমতে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত অন্তত ৫০ জন ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন। এর মধ্যে ১৭ জন সরাসরি গাজা যুদ্ধের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

সূত্র: টাইমস অব ইসরায়েল

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: