শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হরমুজ প্রণালি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ‘প্ল্যান বি’-র ডাক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৩ মে ২০২৬, ৬:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার ক্ষেত্রে সম্ভাব্য জটিলতা বা চ্যালেঞ্জ মোকাবিলায় একটি বিকল্প পরিকল্পনা বা ‘প্ল্যান বি’ প্রস্তুত রাখার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সুইডেনের হেলসিংবার্গে আয়োজিত এক বৈঠকে ন্যাটো মিত্রদের সঙ্গে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি।

মার্কিন পররামন্ত্রী জানান, হরমুজ প্রণালিতে যদি কেউ সংঘাত বা গুলিবর্ষণ শুরু করে, তবে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি সুনির্দিষ্ট বিকল্প পরিকল্পনা থাকা অত্যন্ত জরুরি।

ইরানের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আদর্শগতভাবে একটি নির্দিষ্ট সময়ে তাদের এই প্রণালি উন্মুক্ত করে দেওয়া উচিত। তবে ইরান যদি শেষ পর্যন্ত প্রণালীটি খুলে দিতে অস্বীকৃতি জানায়, তখন উদ্ভূত পরিস্থিতিতে কী পদক্ষেপ নেওয়া হবে, সেটিই এখন বড় প্রশ্ন এবং সেই অনুযায়ী 'প্ল্যান বি' সাজাতে হবে।

আরও পড়ুন

মোজতবা খামেনি নেতৃত্বে ইরানের ক্ষমতার কেন্দ্রে ‘ব্যান্ড অব ব্রাদার্স’

ইরান প্রণালিটি বন্ধ রাখলে মার্কিন যুক্তরাষ্ট্রসহ অন্যান্য সংশ্লিষ্ট দেশগুলোকে অবশ্যই এর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে বলে উল্লেখ করেন রুবিও। তবে এই প্রক্রিয়ায় সামরিক জোট ন্যাটোর সরাসরি জড়িত হওয়া উচিত কি না, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি। চলমান আলোচনা বা সমঝোতার অগ্রগতি নিয়েও কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

এ প্রসঙ্গে নিজের আগের মন্তব্যের পুনরাবৃত্তি করে তিনি দাবি করেন, মার্কিন মধ্যস্থতাকারীরা অত্যন্ত ‘কঠিন’ কিছু মানুষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। আলোচনায় কিছুটা অগ্রগতি হলেও এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি উল্লেখ করে রুবিও আশা প্রকাশ করেন যে পরিস্থিতির পরিবর্তন হতে পারে, তবে তা নাও ঘটার আশঙ্কা রয়েছে।

ভোরের আকাশ/এম

হরমুজ প্রণালি

শেয়ার করুন: