শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের কঠিন হুঁশিয়ারি: ভারত না মানলে হারাতে পারে মার্কিন প্রবেশাধিকার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের কঠিন হুঁশিয়ারি: ভারত না মানলে হারাতে পারে মার্কিন প্রবেশাধিকার
যুক্তরাষ্ট্রের কঠিন হুঁশিয়ারি: ভারত না মানলে হারাতে পারে মার্কিন প্রবেশাধিকার

ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপের উত্তাপের মধ্যেই ভারতকে কঠোর হুঁশিয়ারি দিলেন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক। আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাওয়া ভারত-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য বৈঠকের আগে লুটনিক অ্যাক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন।

তিনি বলেন, “ভারত গর্ব করে যে তাদের ১.৪ বিলিয়ন মানুষ আছে। তবে কেন তারা একটি বুশেল মার্কিন ভুট্টা কিনতে রাজি নয়? এটা কি বিরক্তিকর নয় যে তারা আমাদের কাছে সবকিছু বিক্রি করে, কিন্তু আমাদের কাছ থেকে ভুট্টা কিনবে না? তারা সব পণ্যের ওপর শুল্ক আরোপ করে।”

লুটনিক আরও জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে নির্দেশ দিয়েছেন শুল্ক কমাতে এবং আমাদের সঙ্গে যেমন আচরণ করা হয়, ভারতও তেমন আচরণ করবে। ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরে চলা বাণিজ্যজনিত সমস্যার সমাধান করতে চাইছে, এবং তা না হলে যুক্তরাষ্ট্র “বিকল্প শুল্ক” আরোপ করতে প্রস্তুত।

বাণিজ্যমন্ত্রী বলেন, “আপনি এটি গ্রহণ করুন, নতুবা বিশ্বের বৃহত্তম ভোক্তার সঙ্গে ব্যবসা করার ক্ষেত্রে কঠিন সময় কাটাতে হবে।”

এদিকে নয়াদিল্লিতে আগামীকাল অনুষ্ঠিতব্য দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের বাণিজ্য সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারিত হবে। এখন দেখার বিষয়, বৈঠক শেষে কি সিদ্ধান্ত নেওয়া হয়।

সূত্র: এনডিটিভি

ভোরের আকাশ//হ.র

যুক্তরাষ্ট্রেভারত

শেয়ার করুন: