শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

স্ত্রী-কন্যাসহ হামাসের সামরিক প্রধান নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৭ মে ২০২৬, ১:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের সামরিক শাখার প্রধান ইজ্জ আল-দিন আল-হাদ্দাদের স্ত্রী-কন্যাসহ নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী শনিবার (১৬ মে) জানিয়েছে, শুক্রবার গাজা সিটিতে তাদের ভাষায় একটি সুনির্দিষ্ট হামলায় ইজ্জ আল-দ্বীন আল-হাদ্দাদ নিহত হয়েছেন। 

পরে হামাস এক বিবৃতিতে তাদের সামরিক শাখার প্রধান নিহত হওয়ার তথ্য নিশ্চিত করে জানায়, ১৯৭০ সালে জন্মগ্রহণকারী হাদ্দাদ তার স্ত্রী ও কন্যার সঙ্গে নিহত হয়েছেন। তারা তাকে যুদ্ধ অভিযান পরিচালনার ক্ষেত্রে একজন কেন্দ্রীয় ব্যক্তি হিসেবে বর্ণনা করেছে।

মধ্য গাজার আল আকসা মার্টার্স মসজিদে শনিবার (১৬ মে) হাদ্দাদ, তার স্ত্রী এবং তাদের ১৯ বছর বয়সী কন্যার একটি যৌথ জানাজা অনুষ্ঠিত হয়েছে।

যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ইসরায়েল গাজায় বারবার হামলা চালিয়েছে।

আরও পড়ুন

আসাদগেটে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল

ইসরায়েল (১৫ মে) শুক্রবার গাজায় অন্তত দুটি হামলা চালিয়েছে, এতে তিন নারী ও এক শিশুসহ সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন। এরপর শনিবার দুটি পৃথক ইসরায়েলি বিমান হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, গাজা সিটির আল শিফা হাসপাতালের কাছে একটি যানবাহনকে লক্ষ্য করে চালানো হামলায় দুই ব্যক্তি নিহত হন, অন্যদিকে এই ভূখণ্ডের উত্তরে জাবালিয়া শরণার্থী শিবিরে আরেকজন নিহত হন। সূত্র: রয়টার্স


ভোরের আকাশ/ইউএম

হামাসের সামরিক প্রধান নিহত

শেয়ার করুন: