শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইয়েমেন উপকূলে বিকট বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৬ আগস্ট ২০২৬, ৭:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইয়েমেন উপকূলের কাছে একটি জাহাজের অদূরে বিকট বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।

সংস্থাটির তথ্যমতে, ঘটনাটি ইয়েমেনের বন্দরনগরী এডেন থেকে প্রায় ৯৫ নটিক্যাল মাইল (প্রায় ১৭৬ কিলোমিটার) দক্ষিণ-পূর্বে ঘটেছে। বিস্ফোরণের শব্দ জাহাজ থেকে স্পষ্টভাবে শোনা গেছে।

তবে ঘটনায় জাহাজটির সব নাবিক নিরাপদে রয়েছেন এবং তাদের সবাইকে শনাক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছে ইউকেএমটিও।

বিস্ফোরণের কারণ বা এর সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।

এদিকে লেবাননের তেবনিন শহরে ইসরায়েলি ড্রোন হামলায় একজন নিহত এবং অন্তত ১১ জন আহত হয়েছেন। যুদ্ধবিরতির তোয়াক্কা না করে এ হামলা করা হয়।

আরও পড়ুন

হরমুজ দ্রুত খুলে না দিলে ইরানকে ‘কঠোর জবাব’ দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

বুধবার লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানায়, বিনতে জবেইল জেলার তেবনিন শহরের কবরস্থানে অবস্থিত একটি নামাজের কক্ষের ছাদে ড্রোন হামলা চালানো হলে একজন নিহত হন এবং আরও ১১ জন আহত হন।

এনএনএ আরও জানায়, একই এলাকায় আরেকটি ইসরায়েলি ড্রোন হামলায় আশপাশের বনাঞ্চলে আগুন ছড়িয়ে পড়ে এবং একটি বিস্ফোরণের ঘটনাও ঘটে। সূত্র: আল জাজিরা

ভোরের আকাশ/এম

ইয়েমেন

শেয়ার করুন: