শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইরান অধিকাংশ প্রস্তাব মেনে নিয়েছে , দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ২:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

যুদ্ধ বন্ধের জন্য পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্র যে ১৫-দফার প্রস্তাব পাঠিয়েছিল, ইরান তার ‘অধিকাংশ’ মেনে নিতে সম্মত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (২৯ মার্চ) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরান এই পয়েন্টগুলোতে সাড়া দিয়েছে কি না জানতে চাইলে প্রেসিডেন্ট বলেন, তারা আমাদের অধিকাংশ প্রস্তাব মেনে নিয়েছে। আর তারা না মেনেই বা কী করবে?

ট্রাম্প আরও বলেন, তারা আমাদের পরিকল্পনার সঙ্গে একমত হচ্ছে। আমাদের দেওয়া ১৫টি প্রস্তাবের বেশিরভাগই তারা মেনে নিয়েছে। এর বাইরেও আমরা আরও কয়েকটি বিষয় নিয়ে দাবি জানাতে যাচ্ছি।

সংবাদমাধ্যম সিএনএনর খবরে বলা হয়েছে, গত সপ্তাহে তেহরান তাৎক্ষণিকভাবে এই ১৫ দফার পরিকল্পনা গ্রহণ করেনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘছি এর আগে মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান-প্রদানের কথা স্বীকার করলেও ওয়াশিংটনের অবস্থানের প্রতি সংশয় প্রকাশ করেছিলেন।

ট্রাম্প আরও দাবি করেন, ইরান তাদের আন্তরিকতা প্রমাণের জন্য যুক্তরাষ্ট্রকে অপরিশোধিত তেল দিয়েছে যা আগামীকাল থেকে পাঠানো শুরু হবে। গত সপ্তাহে ইরান থেকে যে ‘উপহার’ পাওয়ার কথা ট্রাম্প বলেছিলেন, সেটি ছিল ‘১০টি বিশাল জাহাজভর্তি তেল।’

তিনি বলেন, রোববার তারা আমাদের আরেকটি উপহার দিয়েছে। তারা আরও ২০ জাহাজ তেল দিয়েছে যা সোমবার থেকে পাঠানো শুরু হবে।

এ সময় তিনি যুদ্ধ বন্ধের বিষয়ে প্রত্যক্ষ ও পরোক্ষ উভয়ভাবেই খুব ভালো আলোচনা হচ্ছে বলে দাবি করেছেন। এ ছাড়া অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্যে পৌঁছানোর কথাও উল্লেখ করেছেন তিনি।

এদিকে ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে আবারও জোরালো মন্তব্য করেছেন ট্রাম্প। সেই সঙ্গে ইরানের খারগ দ্বীপের রপ্তানি কেন্দ্রের নিয়ন্ত্রণও নিজের হাতে নেওয়ার কথা বলেছন তিনি। ফিন্যান্সিয়াল টাইমস পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেছেন।

একে লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার জ্বালানি তেল নিয়ে যুক্তরাষ্ট্রের নীতির সঙ্গে তুলনা করেছেন ট্রাম্প। দেশটির রাজধানী কারাকাসে গত জানুয়ারিতে সামরিক অভিযান চালায় মার্কিন বাহিনী।

ওই সময় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে স্ত্রীসহ তুলে এনে নিউইয়র্কে আটক রাখা হয়েছে। এরপর থেকে অন্তর্বর্তী সরকারের অধীনে থাকা ভেনেজুয়েলার জ্বালানি তেলের ওপর নিয়ন্ত্রণ আরোপের ইচ্ছার কথা জানিয়ে আসছে ওয়াশিংটন।

ফিনান্সিয়াল টাইমসকে ট্রাম্প সরাসরি বলেন, সত্যি বলতে, আমার সবচেয়ে পছন্দের কাজ ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নেওয়া। কিন্তু যুক্তরাষ্ট্রে কিছু বোকা লোক বলছে, আপনি এটা কেন করছেন? ওরা আসলেই বোকা।

ভোরের আকাশ/আ.র

মধ্যপ্রাচ্য যুদ্ধ

শেয়ার করুন: