শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইরানি জাহাজ জব্দকে ‘জোরপূর্বক আটক’ বলল চীন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ৬:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের একটি জাহাজ জব্দ করার ঘটনায় যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছে চীন। দেশটি এ ঘটনাকে ‘জোরপূর্বক আটক’ হিসেবে উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার আহ্বান জানিয়েছে। সোমবার (২০ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিও জিয়াকুন বলেন, হরমুজ প্রণালির পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল ও জটিল। তিনি সতর্ক করে বলেন, উত্তেজনা না বাড়িয়ে সেখানে স্বাভাবিক নৌযান চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় পরিবেশ তৈরি করা জরুরি। তার ভাষায়, হরমুজ প্রণালিতে নির্বিঘ্ন চলাচল শুধু আঞ্চলিক দেশগুলোর নয়, আন্তর্জাতিক সম্প্রদায়েরও অভিন্ন স্বার্থ।

এর আগে যুক্তরাষ্ট্র দাবি করে, একটি ইরানি পণ্যবাহী জাহাজ অবরোধ অমান্য করে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে সেটিকে গুলি করে জব্দ করা হয়। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, ছয় ঘণ্টা ধরে সতর্কবার্তা দেওয়ার পরও জাহাজটি থামেনি। পরে ডেস্ট্রয়ার থেকে গুলি ছুড়ে জাহাজটির ইঞ্জিন অচল করে মেরিন সেনারা সেটির নিয়ন্ত্রণ নেয়। বর্তমানে জাহাজটি মার্কিন হেফাজতে রয়েছে।

অন্যদিকে, ইরান এ ঘটনাকে ‘সশস্ত্র জলদস্যুতা’ আখ্যা দিয়ে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয়। তেহরানের দাবি, জাহাজটি চীন থেকে আসছিল।

এ ঘটনার জবাবে ইরান মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ। তবে ওই হামলায় জাহাজটির ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

বিশ্লেষকদের মতে, জাহাজ জব্দ ও পাল্টা হামলার ঘটনায় অঞ্চলজুড়ে উত্তেজনা আরও বাড়তে পারে, বিশেষ করে হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথে।

ভোরের আকাশ/সু.পা

ইরানি জাহাজ জব্দ

শেয়ার করুন: