শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মঙ্গলবার গঙ্গার পানি নিয়ে যাবে হিন্দুত্ববাদী দল

ভারতের ঐতিহাসিক দেওবন্দ মাদরাসার নিচে শিবলিঙ্গ থাকার দাবি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৯ আগস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের ঐতিহাসিক দারুল উলুম দেওবন্দ মাদরাসার নিচে শিবলিঙ্গ থাকার দাবি করেছে একটি হিন্দুত্ববাদী দল। এমনকি সেখানে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে পবিত্র হিসেবে পরিচিত গঙ্গার পানি নিয়ে ছিটিয়ে দেওয়ার পরিকল্পনা করছে তারা।

সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া রোববার (৯ আগস্ট) এক প্রতিবেদনে জানিয়েছে, হিন্দুত্ববাদী হিন্দু রক্ষা দল আগামী মঙ্গলবার এই মাদরাসায় গঙ্গার পানি নিয়ে যাবে। তাদের দাবি এই স্থাপনাটির নিচে শিবলিঙ্গ রয়েছে।

গতকাল শনিবার এক ভিডিও বার্তায় হিন্দু রক্ষা দলের উত্তরাখণ্ড রাজ্যের সভাপতি ললিত শর্মা বলেছেন, তাদের দলের জাতীয় সভাপতি পিঙ্কি চৌধুরী এবং অন্যান্য সদস্য হরিদ্বার থেকে গঙ্গার পানি নিয়ে দেওবন্দে যাবেন।

ললিত শর্মা তার ভিডিওতে আরও বলেছেন, তাদের দল এর আগে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে গিয়েছিল। প্রশাসনের প্রতি তারা দাবি করেছিলেন যেন দেওবন্দে পরীক্ষা-নিরীক্ষা চালানোর অনুমতি দেওয়া হয়। তাদের দাবি, দেওবন্দ মাদরাসা যেখানে অবস্থিত সেখানে একটি শিব মন্দিরের অস্তিত্ব রয়েছে। কিন্তু তাদের কথায় কোনো কর্ণপাত করা হয়নি বলে অভিযোগ তার।

আর এ কারণে তারা নিজেরাই দেওবন্দ মাদরাসা প্রাঙ্গনে গিয়ে সেখানে গঙ্গার পানি ছিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে বার্তাসংস্থা পিটিআইকে পুলিশের এক কর্মকর্তা বলেছেন, দেওবন্দে এসে কাউকে আইনশৃঙ্খলা লঙ্ঘন করতে দেওয়া হবে না। যদি কেউ চেষ্টা চালায় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

পুলিশে থাকা ‘গুপ্ত-ফ্যাসিস্টের দোসররা’ বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত করছে

পুলিশের দেওবন্দ সার্কেল অফিসার অমিত কুমার সিং বলেছেন, “কাউকে আইনশৃঙ্খলায় বিঘ্ন ঘটাতে দেওয়া হবে না। যদি কেউ পরিবেশ নষ্ট করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ভোরের আকাশ/এনএস

শিবলিঙ্গভারতদেওবন্দ মাদরাসা

শেয়ার করুন: