শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাণিজ্য যুদ্ধ নিরসনে লন্ডনে যুক্তরাষ্ট্র-চীন বৈঠক শুরু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১০ জুন ২০২৫, ৫:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাণিজ্য যুদ্ধ নিরসনে লন্ডনে যুক্তরাষ্ট্র-চীন বৈঠক শুরু
বাণিজ্য যুদ্ধ নিরসনে লন্ডনে যুক্তরাষ্ট্র-চীন বৈঠক শুরু

চলমান বাণিজ্য যুদ্ধ নিরসনে লন্ডনে মুখোমুখি বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্র ও চীন। সোমবার যুক্তরাজ্যের ল্যাঞ্চেস্টার হাউজে শুরু হওয়া এই উচ্চপর্যায়ের আলোচনায় অংশ নিয়েছেন উভয় দেশের শীর্ষ বাণিজ্য ও অর্থনীতিবিষয়ক প্রতিনিধি।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে রয়েছেন দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক এবং বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার। চীনের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দেশটির উপপ্রধানমন্ত্রী হে লিফেং। আল জাজিরার প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির মধ্যে কয়েক বছর ধরে চলমান পাল্টাপাল্টি শুল্কারোপের ফলে বৈশ্বিক অর্থনীতির স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ বাড়তে থাকে। সেই প্রেক্ষাপটেই নতুন করে এই আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে, যা বিশ্বব্যাপী আগ্রহের কেন্দ্রে রয়েছে।

বৈঠকে চীনের বিরল খনিজ রপ্তানি এবং আধুনিক প্রযুক্তির জন্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহ নিয়ে আলোচনা হচ্ছে। পাশাপাশি, কম্পিউটার চিপসহ যুক্তরাষ্ট্রের কিছু পণ্যে চীনের প্রবেশাধিকার নিয়েও উভয় পক্ষ মতবিনিময় করছে।

উল্লেখযোগ্যভাবে, গত মাসে দুই দেশ সীমিত পরিসরে শুল্ক আরোপ স্থগিত করতে সম্মত হয়েছিল। তবে এরপরই উভয় দেশ একে অপরের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ তোলে।

বৈঠকের পূর্বপ্রসঙ্গে উল্লেখ করা যায়, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে ফোনালাপে উষ্ণতা দেখা যায়। ট্রাম্প সেই আলোচনাকে ‘খুবই ভালো’ বলে আখ্যায়িত করেন এবং উভয় নেতা পরস্পরের দেশে সফরের আগ্রহ প্রকাশ করেন।

এর আগে গত মে মাসে জেনেভায় অনুষ্ঠিত বৈঠকে শুল্ক হ্রাসে কিছু অগ্রগতি হলেও চীনের খনিজ সম্পদ ও চুম্বক রপ্তানির বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। সে কারণেই লন্ডনের এই বৈঠকে বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে বলে জানা গেছে।

বিশ্লেষকদের মতে, এই আলোচনার সফলতা বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ দিক নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভোরের আকাশ।।হ.র

মার্কিন যুক্তরাষ্ট্রচীন

শেয়ার করুন: