শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মক্কা নিরাপত্তা জোটের দরজা খোলা: পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ৫:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সমন্বয়ে গঠিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে’ (এমজেডিএ) নতুন দেশ যুক্ত হওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। সম্প্রতি আয়োজিত এক সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি উল্লেখ করেন, মক্কা চুক্তি মূলত আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার একটি আত্মরক্ষামূলক ব্যবস্থা। সমমনা ও অভিন্ন নিরাপত্তা স্বার্থ থাকা যেকোনো দেশের জন্য এই জোটের দরজা উন্মুক্ত রয়েছে।

তবে কোনো দেশ আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার আগ্রহ দেখালে তিন প্রতিষ্ঠাতা দেশ—সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের যৌথ সম্মতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে চুক্তিটি কার্যকর করার কাজ এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।

গত সপ্তাহে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং হুমায়ুন কবির জানান, এই জোটে যোগ দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত না হলেও আলোচনা চলছে। ইসলামি দেশগুলোর এই রূপরেখাকে ইতিবাচক দৃষ্টিতে দেখছে ঢাকা।

আরও পড়ুন

নেপালে বন্যা বিপর্যয়: খোঁজ মিলছে না ভারতের সেই ৩০ তীর্থযাত্রীর

সংসদে স্বতন্ত্র এমপি রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানান, আনুষ্ঠানিক প্রস্তাব এলে সরকার তা ইতিবাচকভাবে বিবেচনা করবে। তবে এখন পর্যন্ত ঢাকার কাছে কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ আসেনি।

গত ৭ আগস্ট মক্কায় স্বাক্ষরিত এই ঐতিহাসিক চুক্তির প্রধান শর্ত হলো—যেকোনো এক সদস্য দেশের ওপর হামলা হলে তা সবার ওপর আক্রমণ হিসেবে গণ্য হবে। চুক্তিটিতে যৌথ সামরিক মহড়া ও প্রতিরক্ষা শিল্পে সহযোগিতার বিষয় যুক্ত রয়েছে।

ভোরের আকাশ/এম

পাকিস্তান

শেয়ার করুন: