শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‘হিজবুল্লাহকে সমর্থন দেওয়া কখনোই বন্ধ করবে না ইরান’

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৪ মে ২০২৬, ৫:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রতি নিজেদের অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছে ইরান।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হিজবুল্লাহর কাছে পাঠানো এক চিঠিতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে জানিয়েছেন, হিজবুল্লাহর নেতৃত্বাধীন ‘স্বাধীনতা-কামী’ প্রচেষ্টায় ইরান কখনোই তাদের সমর্থন দেওয়া বন্ধ করবে না। হিজবুল্লাহর প্রধান নাইম কাসেমের কাছে তেহরানের এই অবস্থান স্পষ্ট করে একটি বার্তা পাঠানো হয়েছে বলে এর আগে সংগঠনের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছিল।

আরও পড়ুন

চার দিনের চীন সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে ইরানি পররাষ্ট্রমন্ত্রী জানান, পাকিস্তান-নেতৃত্বাধীন মধ্যস্থতা প্রচেষ্টা শুরু হওয়ার পর থেকেই তেহরান একটি বিষয়ে বিশেষ জোর দিয়ে আসছে। আর তা হলো, যেকোনো ধরনের চুক্তির ক্ষেত্রে অবশ্যই লেবাননে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার বিষয়টি যুক্ত থাকতে হবে।

ইরানের পক্ষ থেকে দেওয়া সর্বশেষ প্রস্তাবেও এই দাবিটি স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং ভবিষ্যতেও তা বহাল থাকবে বলে তিনি উল্লেখ করেন। মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাতময় পরিস্থিতিতে হিজবুল্লাহর প্রতি ইরানের এই প্রকাশ্য বার্তা রাজনৈতিক ও সামরিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। সূত্র: আল-জাজিরা।

ভোরের আকাশ/এম

হিজবুল্লাহ

শেয়ার করুন: