শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রথমবার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করল জাপান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ৭:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে জাপান। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি সেনা ঘাঁটিতে এই ক্ষেপণাস্ত্র স্থাপন করা হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছেন জাপানি কর্মকর্তারা। সামরিক সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে টোকিও।

মঙ্গলবার (৩১ মার্চ) দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে। এই উন্নত টাইপ-১২ ভূমি থেকে জাহাজে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র জাপানের মিতসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ তৈরি করেছে। ক্ষেপণাস্ত্রটি কুমামোটো প্রিফেকচারের ক্যাম্প কেনগুন সেনা ঘাঁটিতে মোতায়েন করা হয়।

জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি জানান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান এখন সবচেয়ে জটিল নিরাপত্তা পরিস্থিতির মুখোমুখি। তাই দেশের প্রতিরোধ ও দ্রুত প্রতিক্রিয়ার ক্ষমতা বাড়ানোর জন্য এই ক্ষেপণাস্ত্র মোতায়েন খুবই গুরুত্বপূর্ণ।

নতুন টাইপ-১২ ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় এক হাজার কিলোমিটার, যেখানে আগের সংস্করণের পাল্লা ছিল ২০০ কিলোমিটার। ফলে এখন এই ক্ষেপণাস্ত্র চীনের মূল ভূখণ্ড পর্যন্ত পৌঁছাতে সক্ষম। এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের ফলে জাপান এমন সক্ষমতা পেয়েছে, যার মাধ্যমে দূর থেকে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে আঘাত করা সম্ভব।

বিশ্লেষকদের মতে, এটি জাপানের দীর্ঘ দিনের শুধুমাত্র আত্মরক্ষাভিত্তিক নীতির থেকে কিছুটা ভিন্ন একটি পদক্ষেপ।

এদিকে, আবাসিক এলাকার কাছাকাছি এই ক্ষেপণাস্ত্র মোতায়েনের প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা কেনগুন সেনা ঘাঁটির বাইরে বিক্ষোভ করেছে। তাদের আশঙ্কা, এখানে ক্ষেপণাস্ত্র বসানো হলে উত্তেজনা বাড়বে এবং ভবিষ্যতে এলাকা শত্রুদের সম্ভাব্য লক্ষ্যবস্তু হয়ে উঠতে পারে। দক্ষিণ-পশ্চিমের দ্বীপগুলো রক্ষার জন্য সেখানে ধীরে ধীরে আরো অস্ত্র ব্যবস্থা মোতায়েন করছে জাপান।

ভোরের আকাশ/এসএইচ

জাপানক্ষেপণাস্ত্র মোতায়েন

শেয়ার করুন: