শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হরমুজ প্রণালিতে সৌদি তেলবাহী জাহাজে ইরানের হামলায় নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩ সেপ্টেম্বর ২০২৬, ৬:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন শিপিং কোম্পানি বাহরির একটি তেলবাহী জাহাজে ইরানের হামলায় দুই ফিলিপিনো নাবিক নিহত হয়েছেন বলে জানিয়েছে রিয়াদ।

বুধবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাহরির মালিকানাধীন ‘সিদর’ নামের সুপারট্যাংকারটি সোমবার রাতে হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় হামলার শিকার হয়। এ ঘটনায় দুই নাবিক নিহত হন।

সৌদি আরব বিশ্বের সবচেয়ে বড় অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশ। হরমুজ প্রণালি দিয়ে সৌদি তেলসহ উপসাগরীয় দেশগুলোর জ্বালানি রপ্তানি হয়ে থাকে।

বাহরি জানায়, স্থানীয় সময় সোমবার রাত ১১টা ৪০ মিনিটে জাহাজটিতে হামলার ঘটনা ঘটে। এতে দুই নাবিক নিহত হন।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে উত্তেজনা বন্ধ এবং আন্তর্জাতিক নৌ চলাচলের নিরাপত্তা ও বৈশ্বিক জ্বালানি সরবরাহের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছে।

এর আগে সোমবার হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় সৌদি তেল বহনকারী দুটি সুপারট্যাংকারে হামলার খবর পাওয়া যায়। তেহরান অনুমতি ছাড়া ওই সরু জলপথ দিয়ে চলাচলকারী ট্যাংকারগুলোকে হুমকি দিয়ে আসছে।

আরও পড়ুন

গাজা খালি করাই একমাত্র পথ: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরুর আগে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হতো।

গত জুলাইয়ে ওমানের উপকূলের কাছ দিয়ে হরমুজ প্রণালি অতিক্রমের সময় বাহরির আরেকটি সুপারট্যাংকার ‘ওয়াদিয়ান’ হামলার শিকার হয়। এছাড়া ইরান-সমর্থিত ইয়েমেনের হুথিরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণার পর জুলাই ও আগস্টে বাহরির ‘মাসা’ ও ‘আমজান’ নামের আরও দুটি জাহাজ লোহিত সাগরে হামলার শিকার হয়।

ভোরের আকাশ/এম

হরমুজ প্রণালি

শেয়ার করুন: